বাংলাদেশ সফরে আসছে ভারত-অস্ট্রেলিয়া ও পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশ সফরে আসছে ভারত-অস্ট্রেলিয়া ও পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ |
২০২৬ সালে দম ফেলার সময় নেই বাংলাদেশের ক্রিকেটারদের। চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচিতে ব্যস্ত সময় পার করবে টাইগাররা। এই এক বছরে ঘরের মাঠেই পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে আতিথ্য দেওয়া হবে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মতো পরাশক্তিদের। এক বিবৃতিতে ২০২৬ সালের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে বিসিবি। সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই মার্চে ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে পাকিস্তান। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বাবর-রিজওয়ানরা বাংলাদেশে আসবেন দুই ধাপে। মার্চে ওয়ানডে খেলে ফিরে যাওয়ার পর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে মে মাসে আবারও তারা বাংলাদেশে আসবে দুটি

টেস্ট খেলতে। পাকিস্তানের দুই সফরের মাঝেই এপ্রিল-মে মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড। এরপর জুনে সাদা বলের সিরিজ (ওয়ানডে ও টি-টোয়েন্টি) খেলতে বাংলাদেশ সফর করবে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অজিদের বিদায়ের পরই আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশে পা রাখবে প্রতিবেশী দেশ ভারত। বিশ্বকাপের আগে এই সিরিজ হওয়ায় বিরাট কোহলি ও রোহিত শর্মাদের মতো তারকাদের দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। বছরের শেষটা হবে টেস্ট মেজাজে। অক্টোবরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। জাতীয় দলের পাশাপাশি মে মাসে দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলতে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা ‘এ’ দল। সূচি প্রকাশ করলেও ভেন্যু এখনো চূড়ান্ত করেনি বিসিবি। একনজরে বাংলাদেশ দলের ২০২৬ সালের হোম সিরিজের সূচি: ১.

পাকিস্তান সিরিজ (১ম ধাপ) আগমন: ৯ মার্চ ২০২৬ ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ম্যাচ সূচি: ১২, ১৪ ও ১৬ মার্চ। প্রস্থান: ১৭ মার্চ। ২. নিউজিল্যান্ড সিরিজ আগমন: ১৩ এপ্রিল ২০২৬ ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি ওয়ানডে: ১৭, ২০ ও ২৩ এপ্রিল। টি-টোয়েন্টি: ২৭, ২৯ এপ্রিল ও ২ মে। ৩. পাকিস্তান সিরিজ (২য় ধাপ) আগমন: ৪ মে ২০২৬ ২ ম্যাচের টেস্ট সিরিজ (আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ) ১ম টেস্ট: ৮-১২ মে। ২য় টেস্ট: ১৬-২০ মে। ৪. অস্ট্রেলিয়া সিরিজ আগমন: ২ জুন ২০২৬ ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি ওয়ানডে: ৫, ৮ ও ১১ জুন। টি-টোয়েন্টি: ১৫, ১৮ ও ২০ জুন। ৫. ভারত সিরিজ আগমন: ২৮ আগস্ট ২০২৬ ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি ওয়ানডে: ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি: ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর। ৬. ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আগমন: ১৮ অক্টোবর

২০২৬ ২ ম্যাচের টেস্ট সিরিজ (আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ) প্রস্তুতি ম্যাচ: ২২-২৪ অক্টোবর (তিন দিনের ম্যাচ)। ১ম টেস্ট: ২৮ অক্টোবর–১ নভেম্বর। ২য় টেস্ট: ৫–৯ নভেম্বর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না