বাংলাদেশ-ভারত সীমান্তে হঠাৎ আনাগোনা বাড়িয়েছেন বিজেপি নেতারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশ-ভারত সীমান্তে হঠাৎ আনাগোনা বাড়িয়েছেন বিজেপি নেতারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৫ |
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে,বাংলাদেশ-ভারত সীমান্তে হঠাৎ করে তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিজেপি নেতাদের।উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে দলটির নির্বাচিত জনপ্রতিনিধিদের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। প্রতিবেদন আরো বলছে, মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন গ্রামে দেখা গেছে বিজেপি বিধায়কদের। কখনও সীমান্ত পরিদর্শনে, কখনও বিএসএফের আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তারা। তবে, এই তৎপরতার পেছনে বিজেপির কেন্দ্রীয় বা রাজ্য নেতৃত্বের কোনও বিশেষ নির্দেশ রয়েছে কিনা, সে প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে। মালদহ জেলার হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু রোববার তার নির্বাচনী এলাকার বৈদ্যপুর অঞ্চলে আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করেন। সেখানে প্রায় ৩৫ কিলোমিটার সীমান্ত এলাকা কাঁটাতারবিহীন। বিএসএফ কীভাবে এই

অঞ্চল নজরদারি করছে, তা পর্যবেক্ষণ করেন তিনি। এ নিয়ে স্থানীয় বিএসএফ ক্যাম্পে বাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠকও করেন মুর্মু। সীমান্তে ঠিক কি কারণে বিজেপি নেতাদের এমন আনাগোনা বৃদ্ধি পেয়েছে,তা এখনো স্পষ্ট করেনি ভারত সরকার।বিশেষ কোন নির্দেশনা রয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায় নি।তবে দলের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকার পরিস্থিতি নজরে রাখার জন্য জনপ্রতিনিধিদের আগেই সতর্ক করা হয়েছিল। তবে, সুনির্দিষ্ট কোনও নির্দেশ দেওয়া হয়নি।তবে, সীমান্তে বিজেপি নেতাদের আকস্মিক তৎপরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিনা, তা নিয়ে বিরোধীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে, আসন্ন লোকসভা নির্বাচনের আগে সীমান্তবর্তী অঞ্চলে বিজেপির তৎপরতা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সীমান্তে নিরাপত্তা এবং জনগণের আস্থার প্রসঙ্গকে

সামনে রেখে বিজেপি সীমান্তে অবস্থান দৃঢ় করতে চাইছে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান