বাংলাদেশিদের জন্য সুখবর, মালয়েশিয়াগামী প্রার্থীদের সাক্ষাৎকারের সূচি প্রকাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশিদের জন্য সুখবর, মালয়েশিয়াগামী প্রার্থীদের সাক্ষাৎকারের সূচি প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ |
মালয়েশিয়ার নির্মাণ খাতে কাজের সুযোগ পাওয়া বাংলাদেশি সাত হাজার ৮৭৩ জন তালিকাভুক্ত প্রার্থীর মধ্য থেকে ১,৬০০ জনের সাক্ষাৎকারের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) বোয়েসেলের মহাব্যবস্থাপক নূর আহমদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত ভিসা বৈধ থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে যারা মালয়েশিয়ায় যেতে পারেননি, তাদের মধ্য থেকে মালয়েশিয়া সরকার কর্তৃক তালিকাভুক্ত ৭,৮৭৩ জন প্রার্থীর মধ্যে গুগল ডকস ফর্মের মাধ্যমে আবেদন করা কার্পেন্টার, ব্রিক লেয়ার ও প্লাস্ট্রারিং পেশার ১,৬০০ জন প্রার্থীকে সাক্ষাৎকারের জন্য বাছাই করা হয়েছে। মূল তালিকার ক্রমানুসারে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ঢাকার প্রবাসী কল্যাণ

ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত প্রবাসী মিলনায়তনে। নির্ধারিত সাক্ষাৎকারের সময়সূচি ২ অক্টোবর, সকাল ৭:৩০: ক্রমিক ১–৪০০ (৪০০ জন) ৭ অক্টোবর, সকাল ৭:৩০: ক্রমিক ৪০১–৮০০ (৪০০ জন) ৮ অক্টোবর, সকাল ৭:৩০: ক্রমিক ৮০১–১২০০ (৪০০ জন) ৯ অক্টোবর, সকাল ৭:৩০: ক্রমিক ১২০১–১৬০০ (৪০০ জন) বোয়েসেল সংশ্লিষ্ট প্রার্থীদের নির্ধারিত দিনে যথাসময়ে উপস্থিত থাকতে নির্দেশনা দিয়েছে। ১ সাক্ষাৎকারে প্রার্থীদের সঙ্গে যা আনতে হবে পূরণকৃত CLAB/CIDB আবেদনপত্রের রঙিন প্রিন্ট কপি মূল পাসপোর্ট (পূর্ববর্তী সব পাসপোর্টসহ) ও রঙিন ফটোকপি পাসপোর্ট সাইজের ২টি ও ফুল বডির ১টি (২x৪ ইঞ্চি) রঙিন ছবি প্রাসঙ্গিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতার সনদপত্র অভিবাসন ব্যয় বোয়েসেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত প্রার্থীদের সরকার নির্ধারিত ১,৬২,৫০০ টাকা অভিবাসন ব্যয় পরিশোধ করতে হবে। এই নির্ধারিত অর্থের বাইরে কেউ অতিরিক্ত অর্থ

দাবি করলে তাকে ‘প্রতারক’ হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে। নগদ লেনদেন না করার আহ্বান জানিয়ে বোয়েসেল আরও জানিয়েছে, বিদেশ গমন সংক্রান্ত প্রক্রিয়ায় বোয়েসেলের কোনো এজেন্ট, প্রতিনিধি বা শাখা অফিস নেই। গমনের প্রক্রিয়া এছাড়া আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বোয়েসেল তাদের ভেরিফায়েড আইডিতে এক পোস্টের মাধ্যমে মালয়েশিয়ার নির্মাণ খাতে তালিকাভুক্ত ৭,৮৭৩ জন কর্মী প্রেরণের প্রক্রিয়াটি ফ্লোচার্ট আকারে প্রকাশ করেছে, যাতে সংশ্লিষ্ট সবাই বিস্তারিতভাবে অবগত থাকতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান