বাংলাদেশকে ৫ ইউকেটে হারালো আফগানিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫

বাংলাদেশকে ৫ ইউকেটে হারালো আফগানিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ |
বর্তমান সময়ে ওয়ানডে ক্রিকেটে ৩০০-৩৫০ রানের দেখা মেলে অহরহ। সেখানে ২২১ রানের পুঁজি একেবারে মামুলি। সহজ লক্ষ্য পেয়ে আফগানরা পথ হারায়নি। রহমানউল্লাহ গুরবাজ এবং রহমত শাহ-র জোড়া ফিফটিতে চড়ে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে তারা। আর তাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুতেই হার জুটেছে বাংলাদেশের ভাগ্যে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে অধিনায়কের আস্থার মান রাখতে পারেননি ব্যাটাররা। ৫৩ রানের মধ্যে প্রথম তিন ব্যাটার সাইফ হাসান (২৬), তানজিদ তামিম (১০), ও নাজমুল হোসেন শান্ত (২) ফিরে যাওয়ার পর দারুণ এক জুটি গড়েন তাওহীদ হৃদয় ও অধিনায়ক মিরাজ। চতুর্থ উইকেটে তাদের

জুটিতে স্কোরবোর্ডে যোগ হয় ১০১ রান। কিন্তু দলীয় ১৫৪ রানে হৃদয় (৫৬) রানআউট হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ৬৭ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন মিরাজ। দুর্দশাগ্রস্ত ব্যাটিংয়ের জেরে ৪৮.৫ ওভারে ২২১ রানে থামতে হয় বাংলাদেশকে। আফগানদের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন রশিদ ও আজমতউল্লাহ ওমরজাই। রান তাড়া করতে নেমে রহমানউল্লাহ ও ইব্রাহিম জাদরানের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৫২ রান পেয়ে যায় আফগানিস্তান। তানভীর ইসলামের বলে ইব্রাহিম ব্যক্তিগত ২৩ রানে স্টাম্পড হলে ভাঙে সেই জুটি। তিনে নামা সেদিকউল্লাহ আতাল (৫) আজ সুবিধা করতে পারেননি।

তানজিম সাকিবের বলে ক্যাচ দিয়েছেন স্লিপে থাকা তানজিদকে। ৫৮ রানে দুই উইকেট হারানোর পর চারে নামা রহমতকে নিয়ে জুটি গড়ে তোলেন একপ্রান্ত আগলে দাঁড়িয়ে থাকা রহমানউল্লাহ। তৃতীয় উইকেটে তাদের ৭৮ রানের জুটিতে জয়ের পথে অনেকটা এগিয়ে যায় আফগানিস্তান। দুজনে কাছাকাছি সময়ে ফিফটিও তুলে নেন। তবে দলীয় ১৩৬ রানে পরপর দুই ওভারে তাদের দুজনকেই সাজঘরে ফিরতে হয়। ৩১তম ওভারে তানজিম সাকিবের বলে শর্ট মিডউইকেটে থাকা মিরাজকে ক্যাচ দেন রহমত (৫০)। পরের ওভারে বোলিংয়ে এসে রহমানউল্লাহর (৫০) স্টাম্প গুঁড়িয়ে দেন মিরাজ নিজেই। তবে বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে দুই সেট ব্যাটারকে হারানোর ধাক্কা সামাল দেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি এবং অলরাউন্ডার আজমতউল্লাহ। পঞ্চম উইকেটে ৫৯ রানের জুটি গড়েন

তারা। ৪০ রান করে ম্যাচে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তানজিম সাকিবকে ক্যাচ দিয়ে ফেরেন আজমতউল্লাহ। তবে অধিনায়ক হাশমতউল্লাহ ৩৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। বাংলাদেশের পক্ষে ৭ ওভার বল করে ৩১ রানে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন পেসার তানজিম সাকিব। আগামী ১১ অক্টোবর একই মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিরিজ বাঁচানোর লড়াইয়ে আফগানদের মুখোমুখি হবে মিরাজের দল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”? থার্টি পার্সেন্টের সরকার! ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর