বাংলাওয়াশ আফগানিস্তান, ৭ বছর পর প্রতিশোধ টাইগারদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫

বাংলাওয়াশ আফগানিস্তান, ৭ বছর পর প্রতিশোধ টাইগারদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫ |
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। ২০১৮ সালে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। সাত বছর পর ওই হোয়াইটওয়াশের প্রতিশোধ নিল টাইগাররা। সিরিজের প্রথম দুই ম্যাচে আফগানদের যথাক্রমে ৪ ও ২ উইকেটে হারিয়েছিল টাইগাররা। আর শেষ ম্যাচে টাইগারদের ৬ উইকেটে হারল আফগানরা। ফলে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল জাকের আলির দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রোববার রাতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২ ওভারে ২০ রান তুলে ফেলে আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। তৃতীয় ওভারের শুরুতে জাদরানকে ৭ রানে

থামিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন পেসার শরিফুল ইসলাম। পরের ওভারে গুরবাজকে ১২ রানে বিদায় করেন স্পিনার নাসুম আহমেদ। দুই ওপেনারের পর পাওয়ার প্লের শেষ বলে তৃতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। ওয়াফিউল্লাহ তারাখিলকে ১১ রানে বোল্ড করেন পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। ৩৯ রানে ৩ উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টা করেন সেদিকুল্লাহ আতাল ও দারউইশ রাসুলি। ২৫ বলে ৩৪ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। ১টি করে চার-ছক্কায় ২৩ বলে ২৮ রানে সাইফুদ্দিনের দ্বিতীয় শিকার হন আতাল। দলীয় ৭৩ রানে চতুর্থ ব্যাটার হিসেবে আতাল ফেরার পর মিনি ধস নামে আফগানিস্তানে ব্যাটিংয়ে। ২৫ রানে ৫ ব্যাটারকে হারালে ৮ উইকেটে ৯৮ রানে পরিণত

হয় আফগানরা। দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়া আফগানিস্তানকে রক্ষা করেন রাসুলি ও মুজিব উর রহমান। নবম উইকেটে ২২ বলে ৩৪ রান যোগ করে আফগানিস্তানকে লড়াকু পুঁজির পথ দেখান তারা। ২ চার ও ১ ছক্কায় ২৯ বলে ৩২ রান করে রাসুলি ১৯তম ওভারের দ্বিতীয় বলে ফিরলেও আফগানদের ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ এনে দেন মুজিব ও বশির আহমাদ। শেষ উইকেটে ১০ বলে অবিচ্ছিন্ন ১১ রান যোগ করেন তারা। ৪টি চারে ১৮ বলে ২৩ রানে মুজিব ও বশির ২ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের সাইফুদ্দিন ১৫ রানে ৩টি, নাসুম-তানজিম ২টি করে এবং শরিফুল-রিশাদ ১টি করে উইকেট শিকার করেন। জবাবে ৪ ওভারে ২৪ রান

তুলে বাংলাদেশকে ভাল শুরু এনে দেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান। ১টি করে চার-ছক্কায় ১৬ বলে ১৪ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন ইমন। ইমন ফেরার পর রানের গতি বাড়ান তানজিদ ও তিন নম্বরে নামা সাইফ হাসান। ৩৯ বলে ৫৫ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। ৪টি চার ও ১টি ছক্কায় ৩৩ বলে ৩৩ রান করে সাজঘরে ফিরেন একবার জীবন পাওয়া তানজিদ। দলীয় ৭৯ রানে তানজিদের বিদায়ে ক্রিজে আসেন অধিনায়ক জাকের আলি। সাইফের সাথে ১৯ বলে ৩০ রানের জুটিতে ১৩তম ওভারে বাংলাদেশের রান ১শ’ পার করেন জাকের। ১৪তম ওভারের শেষ দুই বলে জোড়া উইকেট তুলে নিয়ে আফগানিস্তানকে ম্যাচে

ফেরার পথ দেখান স্পিনার মুজিব উর রহমান। জাকের ১০ ও শামীম হোসেন খালি হাতে বিদায় নেন। ১০৯ রানে জাকের-শামীম ফেরার সময় শেষ ৬ ওভারে ৩৫ রান দরকার পড়ে বাংলাদেশের। পঞ্চম উইকেটে ২৪ বলে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১২ বল হাতে রেখে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সাইফ ও নুরুল হাসান। ৩২ বলে টি-টোয়েন্টিতে চতুর্থ হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৬৪ রানে অপরাজিত থাকেন সাইফ। তার ৩৮ বলের ইনিংসে ২টি চার ও ৭টি ছক্কা ছিল। নুরুল ৯ বলে ১০ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের মুজিব ২ উইকেট নেন। আগামী ৮ অক্টোবর থেকে আবুধাবিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও আফগানিস্তান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না