ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬

ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ |
ফেনীতে দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় হাজীর মিষ্টিমেলা এন্ড রেস্টুরেন্ট ভাঙচুর ও দুই লাখ টাকা লুট করেছে দুই যুবদলকর্মী এবং তাদের সশস্ত্র সহযোগীরা। ১৭ই মার্চ, মঙ্গলবার রাত ১০টার দিকে ফেনী শহরের হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে ফেনীর ব্যবসায়ীদের মাঝে। জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলাম। জানা গেছে, শহর যুবদলের মনির হোসেন ও ইকবাল হোসেন সম্প্রতি হাজীর মিষ্টিমেলা এন্ড রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ রিয়াদের কাছে ১০ লাখ টাকা চাঁদাদাবি করে। দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মঙ্গলবার রাতে ওই দুই যুবদলকর্মী তাদের অনুসারি ১০/১২ জন সশস্ত্র ক্যডার নিয়ে

রেস্টুরেন্টে হামলা করে ক্যাশ থেকে প্রায় ২ লাখ টাকা লুট করে নেয়। এতে বাধা দেওয়ায় স্টাফদের মারধর ও রেষ্টুরেন্টে ব্যপক ভাঙচুর করে। হাজীর মিষ্টিমেলা এন্ড রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ রিয়াদ বলেন, তারা বারবার চাঁদাদাবি করে। একজন ব্যবসায়ী কতবার, কত গ্রুপকে চাঁদা দিবে। এভাবে চলতে থাকলে তো আমাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে। আমি বিএনপির কর্মী হয়েও চাঁদাবাজদের হাত থেকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ও নিজেকে রক্ষা করতে পারিনি। অন্যদের অবস্থা তো আরও করুণ। জেলা যুবদলের সদস্যসচিব বরাত চৌধুরী বলেন, ন্যক্কারজনক এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তবে জড়িতদের কেউই যুবদলের কোন পদে নেই। ফেনী থানার ওসি গাজী ফৌজুল আজিম বলেন, অভিযোগের ভিত্তিতে সিসিফুটেজ দেখে দুজনকে শনাক্ত

করা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকান সরাতে ডিএমপির আলটিমেটাম রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা ফের কার প্রেমে পড়লেন পরিণীতি? বিসিবির প্রধান নির্বাচক বাশার, যুক্ত হলেন নাঈম-নাদিফ ওষুধ ছাড়াই হবে ফ্যাটি লিভারের সমাধান ২০২৫ সালে পৃথিবীতে আটকে থাকা তাপের রেকর্ড পোশাক রপ্তানিতে ধসের ইঙ্গিত, সামনে কর্মসংস্থানের বড় ঝুঁকি জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের লুটপাটের নতুন প্রজেক্ট: ক্ষমতা নিয়েই ২ বিলিয়ন ডলার ঋণের খোঁজে বিএনপি! প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া বগুড়ার আসনে উপনির্বাচনে জয়ের আশা বিএনপির শরীয়তপুরে ককটেল ফাটিয়ে ৫০ ঘর ভাংচুর, আটক ১০ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে স্বজনদের হামলায় প্রাণ গেল একজনের জুলাইয়ের অভ্যুত্থানের পর প্রায় দেড় বছর আমি কাজ পাইনি: বাঁধন