ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট
আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর
মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩
চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা!
সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায়
জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ
চট্টগ্রাম বন্দর থেকে পাহাড়তলী: গণহত্যার কালো অধ্যায়
ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের
ফেনীতে দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় হাজীর মিষ্টিমেলা এন্ড রেস্টুরেন্ট ভাঙচুর ও দুই লাখ টাকা লুট করেছে দুই যুবদলকর্মী এবং তাদের সশস্ত্র সহযোগীরা।
গত ১৭ই মার্চ, মঙ্গলবার রাত ১০টার দিকে ফেনী শহরের হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে ফেনীর ব্যবসায়ীদের মাঝে। জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলাম।
জানা গেছে, শহর যুবদলের মনির হোসেন ও ইকবাল হোসেন সম্প্রতি হাজীর মিষ্টিমেলা এন্ড রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ রিয়াদের কাছে ১০ লাখ টাকা চাঁদাদাবি করে। দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মঙ্গলবার রাতে ওই দুই যুবদলকর্মী তাদের অনুসারি ১০/১২ জন সশস্ত্র ক্যডার
নিয়ে রেস্টুরেন্টে হামলা করে ক্যাশ থেকে প্রায় ২ লাখ টাকা লুট করে নেয়। এতে বাধা দেওয়ায় স্টাফদের মারধর ও রেষ্টুরেন্টে ব্যপক ভাঙচুর করে। হাজীর মিষ্টিমেলা এন্ড রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ রিয়াদ বলেন, তারা বারবার চাঁদাদাবি করে। একজন ব্যবসায়ী কতবার, কত গ্রুপকে চাঁদা দিবে। এভাবে চলতে থাকলে তো আমাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে। আমি বিএনপির কর্মী হয়েও চাঁদাবাজদের হাত থেকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ও নিজেকে রক্ষা করতে পারিনি। অন্যদের অবস্থা তো আরও করুণ। জেলা যুবদলের সদস্যসচিব বরাত চৌধুরী বলেন, ন্যক্কারজনক এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তবে জড়িতদের কেউই যুবদলের কোন পদে নেই। ফেনী থানার ওসি গাজী ফৌজুল আজিম বলেন, অভিযোগের ভিত্তিতে সিসিফুটেজ দেখে দুজনকে
শনাক্ত করা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।