ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার
চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ!
রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ
কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ?
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট
বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা
চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ
ফুটপাতের লাল প্যাকেট মিলল ৮৩ রাউন্ড তাজা গুলি
সড়কের পাশে ফুটপাতে পরিত্যক্ত একটি লাল রঙের প্যাকেট থেকে ৮৩ রাউন্ড তাজাগুলি উদ্ধার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বগুড়া শহরের তিনমাথা-সাতমাথা সড়কের কামারগাড়ি এলাকার থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে কামারগাড়ি এলাকার সড়কের পাশের ফুটপাতে একটি লাল রঙের প্যাকেট উদ্ধার করে ডিবি পুলিশ। পরে সেই প্যাকেট থেকে পয়েন্ট ২ দশমিক ২ বোরের ৮০ রাউন্ড ও শটগানের ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া ২ দশমিক ২ বোরের ৮০ রাউন্ড গুলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যবহৃত হয় না ৷ দুর্বৃত্তরা সড়কের পাশে গুলিগুলো ফেলে রেখে যায়।
বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, কে বা কারা গুলিগুলো কেন বা কী উদ্দেশে রেখে গিয়েছিল এ ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। সেই সঙ্গে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।
কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, কে বা কারা গুলিগুলো কেন বা কী উদ্দেশে রেখে গিয়েছিল এ ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। সেই সঙ্গে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।



