ফিফার কমিটিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫

ফিফার কমিটিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫ |
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পেয়েছেন। এছাড়া বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণ ফিফার ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য মনোনীত হয়েছেন। বুধবার সকালে নেপাল ফুটবল ফেডারেশন তাদের কর্মকর্তাদের ফিফা কমিটিতে অন্তর্ভুক্তির খবর প্রকাশ করে। এর কিছুক্ষণ পরেই বাফুফে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে বাংলাদেশের দুই কর্মকর্তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে। ফিফার ফুটবল টেকনোলজি, ইনোভেশন ও ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের ফুটবলের শীর্ষ কর্তা। এর মাধ্যমে প্রথমবারের মতো ফিফার কোনো কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন বাফুফে সভাপতি তাবিথ। বিশ্ব ফুটবলে প্রযুক্তি, উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তরের ওপর কাজ করা এই গুরুত্বপূর্ণ কমিটিতে তবিথ আউয়াল ছাড়াও

কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আইসল্যান্ডের থরভালদুর ওরলিগসন এবং ডেপুটি চেয়ারম্যান হিসেবে আছেন ভেনেজুয়েলার হোর্হে গিমেনেজ কমিটিতে তাবিথ আউয়ালের পাশাপাশি বাহরাইন, রুয়ান্ডা, কানাডা, হংকং, রাশিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা রয়েছেন। এছাড়া এএফসি ও বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণ ফিফার ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য মনোনীত হয়েছেন। এই কমিটিতে কিরণের পাশাপাশি ইয়েমেন, কঙ্গো, কোরিয়া ডিপিআর, কম্বোডিয়া, পেরু, ইরান, নেপাল, জাম্বিয়া, আরুবা, মার্কিন সামোয়া, গ্রেনাডা, ল্যাটভিয়া, এবং অন্যান্য দেশের প্রতিনিধিরা রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার