ফাইনাল পরিত্যক্ত হলে কোন দলের হাতে উঠবে ট্রফি, কী আছে নিয়মে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ফাইনাল পরিত্যক্ত হলে কোন দলের হাতে উঠবে ট্রফি, কী আছে নিয়মে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৫ |
৪১ বছরের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই মহারণ মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ভারত নাকি পাকিস্তান—মেগা ফাইনাল শেষে শেষ হাসি কে হাসে, সেটি দেখার অপেক্ষায় ক্রিকেট সমর্থকরা। পাকিস্তান-ভারতের মুখোমুখি লড়াই হলে সেই ম্যাচ যে শুধু খেলা থাকে না—রূপ নেয় এক মহাযজ্ঞে তা ক্রিকেটভক্তরা ভালোভাবেই জানে। আর এশিয়া কাপে প্রথমবারের মতো এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফাইনালে নামছে মুখোমুখি। ফলে প্রত্যাশিতভাবেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২৮ হাজার আসনের টিকিট মুহূর্তেই শেষ হয়ে গেছে। আয়োজকরা নিশ্চিত করেছেন, ফাইনালের জন্য ভেন্যুটি এখন ‘হাউসফুল’। সাধারণত, কোনো টুর্নামেন্টের গ্রুপপর্বের ম্যাচ বৃষ্টি বা অন্যকোনো কারণে পরিত্যক্ত ঘোষণা

করা হলে দুদলকে দিয়ে দেওয়া হয় ১ পয়েন্ট করে। কিন্তু ফাইনালের ক্ষেত্রে সেটি সম্ভব হয় না। এক্ষেত্রে সাধারণত একদিন, আবার কখনো কখনো দুদিন রিজার্ভ ডে থাকে। এশিয়া কাপের জন্যও রিজার্ভ ডে রয়েছে একদিন। গ্রুপপর্বের মতো ফাইনালও অনেক সময় পরিত্যক্ত হয়। সেক্ষেত্রে দুই ফাইনালিস্ট যৌথভাবে শিরোপা জিতে। এবারের এশিয়া কাপেও যদি কোনো কারণে রিজার্ভ ডেসহ ম্যাচ সম্পন্ন করা সম্ভব না হয় তাহলে যৌথভাবে দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। যদি আবহাওয়া ভালো থাকায় ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা নেই বলা যায়। অর্থাৎ যে কোনো একদলের হাতেই উঠছে এশিয়া কাপের মুকুট। আবহাওয়ার পূর্বাভাস বলছে, দুবাইয়ে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ম্যাচ চলাকালীন সময়ে আশপাশের আর্দ্রতা

থাকতে পারে ৬১ শতাংশ, তাপমাত্র প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মতো। অর্থাৎ, আজকেই ম্যাচ সম্পন্ন হয়ে যাবে এবং কার হাতে উঠবে ট্রফি সেটাও জানা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না