ফটিকছড়িতে ২ ভাইকে পিটিয়ে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪

ফটিকছড়িতে ২ ভাইকে পিটিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ |
চট্টগ্রামের ফটিকছড়িতে দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ফটিকছড়ি জাফতনগরের ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তেলপারই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর ও মো. আলমগীর। তারা ওই এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে চার ভাই করিম, রাসেল, জাহাঙ্গীর ও আলমগীর একসঙ্গে বিদেশ থেকে আসেন। করিমের সঙ্গে তার স্ত্রী নিগার সুলতানার দাম্পত্য কলহ চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় করিম রামদা নিয়ে তার স্ত্রী ও মেয়েকে এলোপাতাড়ি কোপান। তাদের চিৎকারে স্থানীয় কয়েকজন এসে বাধা দিলে তাদেরও কোপান করিম। পরে ওই চার ভাইয়ের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় সাহাবুদ্দিন, বাচ্চু,

বোরহানসহ ছয়জন আহত হন। এতে প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে করিম ও তার ভাইদের ধাওয়া দিয়ে পিটুনি দেন। ঘটনাস্থলেই আলমগীর আলম ও মুহাম্মদ জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়। জাফতনগর ইউপি চেয়ারম্যন জিয়া উদ্দিন জিয়া ও ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!