প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫

প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫ |
পঞ্চান্ন বছরের প্রতীক্ষার অবসান ঘটল ভারতের নারী ক্রিকেটে। রোববার (০২ নভেম্বর) নাভি মুম্বাইয়ের ড. ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে হারমানপ্রীত কৌরের দল। এর মধ্য দিয়ে তারা ইতিহাসে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ল—অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পরেই ভারত এখন শিরোপাধারীদের তালিকায়। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ছিল দারুণ। দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা মিলে গড়েন ১০৪ রানের উদ্বোধনী জুটি। মান্ধানা ৪৫ রানে ফিরলেও শেফালি খেলেন ঝড়ো ৭৮ বলে ৮৭ রানের ইনিংস, যার মধ্যে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। তার সঙ্গে জেমিমা রদ্রিগেজ যোগ

করেন ২৪ রান। মিডল অর্ডারে অধিনায়ক হারমানপ্রীত কৌর (২০) ও দীপ্তি শর্মা (৫৮) ইনিংসকে মজবুত করেন। দীপ্তি নিজের ১৮তম অর্ধশতক তুলে নিয়ে শেষ দিকে রিচা ঘোষের (৩৪) সঙ্গে মিলে ভারতের স্কোর দাঁড় করান ২৯৮ রান। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল আশাব্যঞ্জক। লরা উলভার্ট (১০১) ও তাজমিন ব্রিটস মিলে দেন ৫১ রানের ওপেনিং পার্টনারশিপ। তবে ব্রিটসের রান আউটেই ভাঙে সেই জুটি, এরপরই ছন্দ হারায় প্রোটিয়া ব্যাটাররা। উলভার্ট একাই প্রতিরোধ গড়লেও অন্য প্রান্তে উইকেট পড়তেই থাকে ধারাবাহিকভাবে। সুনে লুস (২৫) ও আনরিরি ডেরকসেন (৩৫)-এর ইনিংস সামান্য লড়াই দিলেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেন দীপ্তি শর্মা। তার ঘূর্ণিতে লুটিয়ে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ।

শেষ পর্যন্ত ৪৫.৩ ওভারে ২৪৬ রানে গুটিয়ে যায় তারা। বল হাতে দীপ্তি ছিলেন অনবদ্য। ৯.৩ ওভারে মাত্র ৩৯ রান দিয়ে নিয়েছেন ৫টি উইকেট—যা তাকে এনে দেয় ম্যাচ সেরার পুরস্কারও। শেফালি ভার্মা নেন ২টি উইকেট, শ্রি চরানি ১টি। এই জয়ে ভারতীয় নারী দল শুধু নিজেদের প্রথম বিশ্বকাপই জিতল না, বরং নারী ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা করল। দেশের ক্রিকেটপ্রেমীদের চোখে এই জয় হয়ে থাকবে স্মৃতি মান্ধানা–শেফালি ভার্মা–দীপ্তি শর্মাদের সোনালি প্রজন্মের সেরা স্মারক হিসেবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না