পিতা-পুত্রের জুটি দেখল আন্তর্জাতিক ক্রিকেট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৫

পিতা-পুত্রের জুটি দেখল আন্তর্জাতিক ক্রিকেট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৫ |
মোহাম্মদ নবীর বড় ছেলের নাম হাসান ঈশাখিল। বয়স ১৯ বছর। এরই মধ্যে চারটি প্রথম শ্রেণির ক্রিকেট খেলে দুটি সেঞ্চুরি পেয়ে গেছেন। ৫ ম্যাচের লিস্ট ‘এ’ ক্রিকেটে একটি করে সেঞ্চুরি ও ফিফটি আছে তার। টি-২০’র ব্যাটিংও খারাপ নয় তার। আফগান ক্রিকেটের প্রথম তারকা নবী ছেলের সঙ্গে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। তার স্বপ্ন ছেলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলা। ৪১ বছরের মোহাম্মদ নবীর ওই স্বপ্ন পূরণ হবে কিনা বলা কঠিন। তবে তিমুর লেস্তের পিত্রা-পুত্র সোহাইল সাত্তার ও ইয়াহইয়া সোহাইল একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলার কীর্তি গড়েছেন। গত ৬ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে স্বাগতিকদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে হয়েছে এই কীর্তি। এই ম্যাচে ১৮ বছরের ইয়াহইয়ার অভিষেক হয়েছে।

তার সঙ্গে ব্যাটিংয়ে জুটি গড়ে খেলেছেন ৫০ বছর বয়সী তার বা সোহাইল সাত্তার। ম্যাচে তাদের জুটি হয়েছিল নয় বলের। পিতা-পুত্র মিলে যোগ করতে পেরেছিলেন মাত্র ২ রান। ম্যাচে তিমুর শুরুতে ব্যাট করে ১৯ ওভারে ৬১ রান করে অলআউট হয়ে যায় তিমুর। তিনে নেমে বাবা সোহাইল সাত্তার ১৫ বলে এক ছক্কায় ১৪ রান করেন। পাঁচে নেমে ছেলে ইয়াহইয়া ৬ বলে ১ রান করে আউট হয়ে যান। তিমুর অবশ্য ম্যাচটি ইন্দোনেশিয়ার কাছে ১০ উইকেটে হেরেছে। এর আগে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সুইজারল্যান্ডের মা-মেয়ে একসঙ্গে খেলেছেন। চলতি বছরই মেতি ফার্নান্দেজ ও নেইনা মেতি সাজু একসঙ্গে খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে পিতা-পুত্র প্রথমবার একসঙ্গে খেলেছেন আরও এক যুগ আগে।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শিবনারায়ন চন্দ্রপল এবং তার ছেলে ত্যাগনারায়ন চন্দ্রপল একসঙ্গে ১১টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ২০১৪ সালে পিতার নেতৃত্বে খেলেছেন ত্যাগনারায়ন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না