পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫

পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫ |
শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার ইতিহাস গড়লো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানার দল। মাত্র ১৩০ রানের লক্ষ্য তাড়া করে ১১৩ বল হাতে রেখেই ৭ উইকেটের দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে ম্যাচের নায়িকা ছিলেন বাঁহাতি ওপেনার রুবিয়া হায়দার। শুরু থেকে শেষ পর্যন্ত ধীরস্থির ব্যাটিং করে অপরাজিত ৫৪ রান করেছেন তিনি। ৭৭ বলে তার এই ইনিংসে ছিলো ৮টি চার। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (২৩) এবং তরুণ ব্যাটার সোবহানা মোস্তারী (২৪) রুবিয়ার দারুণ সঙ্গী হয়েছেন। বিশেষ করে নিগারের সঙ্গে ৬২ রানের জুটি কার্যত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এর আগে পাকিস্তান অধিনায়ক ফাতিমা

সানার টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত ভয়াবহভাবে ব্যুমেরাং হয়। ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তান হারায় দুই উইকেট। বাংলাদেশি তরুণ পেসার মারুফা আক্তার একে একে সাজঘরে ফেরান সিদরা আমিন ও ওমাইমা সোহেলকে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। সবচেয়ে কার্যকর ছিলেন স্পিনার স্বর্ণা আক্তার, যিনি মাত্র ৩.৩ ওভারে ৫ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। পাশাপাশি মারুফা ও নাহিদা নেন ২টি করে উইকেট। রাবেয়া খান, ফাহিমা খাতুন ও নিশিতা আক্তার নেন একটি করে উইকেট। পাকিস্তানের ইনিংস শেষ হয় মাত্র ৩৮.৩ ওভারে ১২৯ রানে। পাকিস্তানের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান আসে রামিন শামিমের ব্যাট থেকে (২৩)। তবে দলকে সম্মানজনক স্কোরে তুলতে শেষ দিকে ডায়ানা বেগের ১৬

রানের ছোট্ট ইনিংসই ছিলো ভরসা। বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় প্রাপ্তি হলো দলীয় সমন্বয়—বোলারদের দারুণ শুরুর পর ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্সে সহজ জয়। এই জয় শুধু বিশ্বকাপ মিশন শুরুর ক্ষেত্রে নয়, বরং ভবিষ্যতের জন্যও আত্মবিশ্বাস যোগাবে নিগার সুলতানাদের। সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ১২৯ (৩৮.৩ ওভারে); রামিন শামিম ২৩, ফাতিমা সানা ২২; শর্না আক্তার ৩-৫, মারুফা আক্তার ২-২২ বাংলাদেশ ১৩৩/৩ (৩১.১ ওভারে); রুবিয়া হায়দার ৫৪*, সোবহানা মোস্তারী ২৪; ফাতিমা সানা ১-২২

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না