পরীক্ষার রুটিনে লেখা ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪

পরীক্ষার রুটিনে লেখা ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ |
শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার রুটিনে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’- লেখা লোগো ব্যবহার করে শিক্ষার্থীদের মাঝে বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান ও সহকারী শিক্ষক (গ্রন্থাগারিক) আসাদুল ইসলামের পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে গোপালনগর ইউনিয়ন বিএনপি, ছাত্রদল ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে মহিশুরা বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরীক্ষার রুটিনে লেখা ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলার গোপালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলাইমান আলী সরকার, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিঠু, সহসভাপতি টিএম আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক হাদিউজ্জামান

তালুকদার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক বাবু, যুবদল নেতা সেলিম রেজা পলাশ, রাজু আহম্মেদ, ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব, আলম হাসান, আতিকুল কবির স্মরণ, রাসেল মাহমুদ, বিপ্লব হাসান, আল আমিন, রায়হান মল্লিক, রাব্বী হাসান, সজিব হাসান, আতিক, শিক্ষার্থী নাহিদ হাসান, নাইম ইসলাম, জাকারিয়া, সুপ্ত সরকার, জসীম আহম্মেদ ও শাহীন মাহমুদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান সুষ্ঠু ভোট হলে ৫৩ শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিত: শেখ হাসিনা সংকট থেকে ফিনিক্স পাখির মতো উত্থান: আওয়ামী লীগের পঁচাত্তর পরবর্তী দীর্ঘ লড়াইয়ের ইতিহাস সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইনে হামলা ইরানের ক্রিকেটারদের সুখবর দিলেন তামিম যুদ্ধবিরতিতে সাময়িক স্বস্তি, তবে ট্রাম্পের ওপর আস্থা রাখতে পারছেন না বিশ্বনেতারা লেবাননে ইসরাইলের নির্বিচার হামলায় ৮৯ জন নিহত ইরান নিয়ে আগেই সতর্ক করেছিল এফবিআই, পাত্তা দেয়নি ওয়াশিংটন চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ! লেবাননে ১০ মিনিটের ব্যবধানে ১০০ বিমান হামলা ইসরাইলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের ব্র্যাকে কর্মকর্তা পদে চাকরি সুন্দরবনের দস্যু তৎপরতা দমনে যৌথ অভিযান শুরু