পরকীয়া প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন, পরে তাকে ফাঁসাতেই ধর্ষণের গল্প ফাঁদলেন স্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫

পরকীয়া প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন, পরে তাকে ফাঁসাতেই ধর্ষণের গল্প ফাঁদলেন স্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ |
মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা বাবার কাছে ফাঁস করে দিয়েছিল মেয়ে। তারপরই প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করলেন যুবতী। তার পর সব দোষ চাপালেন প্রেমিকের ঘাড়ে! তাকে ফাঁসাতে ধর্ষণের গল্প ফাঁদলেন স্ত্রী। তবে গোয়েন্দারা তদন্তে নামতেই বেরিয়ে এলো থলের বিড়াল। ওই ঘটনায় ইতিমধ্যে খুনি স্ত্রী ও তাঁর প্রেমিকসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলি‌শ সূত্রে জানা গেছে, নিহত ওই ব্যক্তি স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে একই বাসায় বসবাস করতেন। গত ২৮ জুলাই তাঁর স্ত্রী পুলিশের কাছে স্বামীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। এর তিন দিন পর, ৩১ জুলাই, আরও একটি অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর দাবি ছিল, চলতি বছরের মার্চ মাসে

তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকাকালীন তাঁকে ধর্ষণ করে এক প্রতিবেশী যুবক। পরে ওই ঘটনার ভিডিও করে তাঁকে লাগাতার হুমকি দিচ্ছে। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে জোড়া মামলার তদন্তে নামে পুলিশ। আর তাতেই বেরিয়ে আসে আসল সত্য। জানা যায়, গত এক বছর ধরে ৩৫ বছরের গৃহবধূ সোনির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল প্রতিবেশী ৩৪ বছরের রবীন্দ্রের। সোনির মেয়ে সম্প্রতি মায়ের ফোনে প্রতিবেশীর সঙ্গে মায়ের একটি আপত্তিকর ভিডিও দেখে ফেলে। বিষয়টি বাবাকেও জানায় সে। সেই থেকেই দম্পতির মধ্যে বিরোধ শুরু হয়। অন্য দিকে, বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানাজানি হয়ে যেতেই প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যার ষড়যন্ত্র ছক কষতে শুরু করেন সোনি। তার পর স্বামী তাঁর

বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার আগেই সুযোগ বুঝে একদিন দু’জনে মিলে তাঁকে খুন করেন। তদন্তে নেমে পুলিশ রবীন্দ্রকে গ্রেফতারের পর তিনি খুনের কথা স্বীকার করেন। জানান, সোনির সঙ্গে তাঁর গত এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। একদিন সোনির মেয়ে মায়ের ফোনে তাঁদের একটি অপ্রীতিকর ভিডিও দেখে ফেলে। এর পরেই স্বামীকে খুনের পরিকল্পনা করেন সোনি। পুলিশ সূত্রে জানা গেছে, স্বামীকে খুনের আগে দু’জনে ইউটিউবে খুন করা এবং দেহ লোপাটের উপায় খুঁজে দেখেছিলেন। গত ২৬ জুলাই, কাজ থেকে বাড়ি ফেরার সময় রবীন্দ্র ও তাঁর সহযোগীরা সোনির স্বামী বিক্রমকে তুলে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করেন। পরে দেহটি মাটিতে পুঁতে ফেলে। রবীন্দ্রের দেখানো জায়গা থেকে বিক্রমের

দেহও উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি ভারতের হরিয়ানার গুরুগ্রামে সংঘটিত নৃশংস এ খুনের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ