ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
লরি থেকে ২০০০ লিটার পেট্রল ও ডিজেল উধাও, জেলা-জরিমানা
গ্রেফতার এড়াতে লাফ দিয়ে ডোবায় আসামি, ৫ ঘণ্টা পর উদ্ধার
বাগেরহাটে পুলিশ পরিচয়ে বসতঘরে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা
সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর
ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন
হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ
ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব
নেত্রকোনায় মজুত করা ৩৫০০ লিটার পেট্রল জব্দ
নেত্রকোনা সদর উপজেলার হাটখলা বাজারে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ লিটার পেট্রল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এসব জ্বালানি লাইসেন্স ব্যতীত অতিরিক্ত মূল্যে খুচরা বিক্রি করার সত্যতা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন এ অভিযান পরিচালনা করেন। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের মালিক জহিরুল হক বকুল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই ব্যবসায়ী পেট্রল অবৈধভাবে মজুত করে লাইসেন্স ব্যতীত অতিরিক্ত দামে খুচরা বিক্রি করে আসছিলেন। শনিবার সন্ধ্যার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের নেতৃত্বে সদর উপজেলার হাটখলা বাজারে অভিযান পরিচালিত হলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় মেসার্স চৌধুরী
এন্টারপ্রাইজের মালিক জহিরুল হকের গুদাম ঘরে অবৈধভাবে ড্রামে মজুত করে রাখা ৩ হাজার ৫০০ লিটার পেট্রল জব্দ করা হয়। তখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জানতে চাইলে নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে যাতে কেউ ফায়দা নিতে না পারে, সেজন্য প্রত্যেক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।