নুডলস বানিয়ে তাক লাগাল বানর, ভিডিও ভাইরাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪

নুডলস বানিয়ে তাক লাগাল বানর, ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪ |
বানর কলা খায় এ কথা সবার জানা। কিন্তু বানর যে নুডলসও খায় এটা হয়তো অনেকে জানেন না। শুধু খায়ই না, নিজেও বানাতে পারে। এমন ঘটনা দেখার পর কিছুটা হলেও যে কেউ আশ্চর্য হবেন। সম্প্রতি একটি ছোট্ট বানর ছানার ‘ইনস্ট্যান্ট নুডলস’ বানিয়ে খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ‘কিউটঅ্যানিমেলস০০৩৩’ নামক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। পোস্ট করার কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, জামা-প্যান্ট পরা এক বানর ছানার হাতে একটি ‘ইনস্ট্যান্ট নুডলস’র কাপ ও কাটা চামচ নিয়ে হেঁটে আসছে। তারপর কাপের ওপরের প্লাস্টিক খুলে তাতে নিজে নিজেই ফ্লাস্ক থেকে গরম পানি ঢালছে। নুডলসের কাপের ওপর নিজের ছোট্ট

হাতটি লাগিয়ে দিয়ে হাতের তালুর ওপর মুখ রেখে আবার অপেক্ষা করছে নুডলস তৈরি হওয়ার। তারপর চুপটি করে বসে নিজের হাতের থেকেও বড় মাপের কাটা চামচ দিয়ে নুডলস তুলে খাচ্ছে। খাওয়ার সময় তার গোল গোল চোখ দিয়ে আবার এদিক ওদিক দেখেও নিচ্ছে। এই ভিডিও ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই অনেকের দ্রুত নজর কেড়েছে। কেউ ভালবাসা জানিয়েছেন, কেউ বলেছেন, ‘বানরটি খুব চালাক।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাগেরহাটে পুলিশ পরিচয়ে বসতঘরে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা রুমিন ফারহানা: আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন-বাউল গানও হবে শেখ হাসিনা সরকারের ছাপা বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটেই শেষ ভরসা বিএনপি সরকারের পাকিস্তানের বিরুদ্ধে হরমোজ প্রণালীতে তেল পাচারের অভিযোগ নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পথে ইতালি মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কোন অবদান ছিলো না বলায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ; জমিয়তে উলামায়ে নেতাকে গলাধাক্কা জয় বাংলা বললে গ্রেপ্তার হতে হবে এমন বাস্তবতা কখনো কল্পনা করিনি: মুক্তিযোদ্ধা লুতফা হাসীন রোজী জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে ডিপ স্টেটের সাথে যোগাযোগ ছিল, তাদের গাইডলাইন অনুসরণ করেই কাজ হয়েছে-আসিফ মাহমুদ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দুপক্ষের দাবিদাওয়া সমুহ ‘থ্রি মাস্কেটিয়ার্স’-এর নায়ক দ’আরতানিয়ানের কঙ্কাল প্রাপ্তির দাবি: ৩৫০ বছরের রহস্য উন্মোচন হচ্ছে? ইরানিরা আমাকে তাদের সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল : ডোনাল্ড ট্রাম্প কক্সবাজার চলচ্চিত্র উৎসব শুরু আগামীকাল ইরান সংঘাত কি পরমাণু যুদ্ধে রূপ নেবে দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ব্রাজিলকে হারাল ফ্রান্স ইরানে হামলা নিয়ে নতুন সিদ্ধান্ত দিলেন ট্রাম্প খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ব্রেক চাপলেও থামেনি পদ্মায় ডোবা বাসটি আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ সিউলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন