৬৬ বছরের পুরোনো প্রেমপত্র খুঁজে পেল দুই কিশোর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ May, ২০২৫

৬৬ বছরের পুরোনো প্রেমপত্র খুঁজে পেল দুই কিশোর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ May, ২০২৫ |
সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে কে ভেবেছিল ইতিহাস ধরা দেবে হাতে? পোল্যান্ডের গদান্‌স্ক শহরের স্টোগি সৈকতের ধারে হাঁটতে গিয়ে ঠিক এমনই এক বিস্ময়কর অভিজ্ঞতার মুখোমুখি হলো ১০ বছর বয়সী দুই কিশোর- এরিক ও কুবা। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পুরোনো দুর্গ দেখতে গিয়েছিল তারা। সৈকতের ধারে হঠাৎ চোখে পড়ে একটি বিবর্ণ কাচের বোতল। শিশুমন কৌতূহলী, বোতল খুলতেই চোখের সামনে ধরা পড়ে একটি জীর্ণ কাগজ। তা আর কিছু নয়, একটি প্রেমপত্র। সময় বলছে, চিঠিটি লেখা হয়েছে ১৯৫৯ সালে—ছয় দশকেরও বেশি আগে। চিঠির লেখিকা ‘রিশিয়া’। পত্রের ঠিকানায় যাকে লেখা, তার নাম ‘বান্নি’। ছোট্ট কাগজের পাতায় রিশিয়া লিখেছেন তার নিঃসঙ্গ স্কুলজীবনের কথা, ভালোবাসার গভীর অনুভূতি আর নিজের শান্ত ও

সংযত চরিত্রের কথা। তিনি লিখেছিলেন, ‘আমি তোমাকে আশ্বস্ত করছি যে আমি শান্ত ও বিনয়ী। আমি কারও সঙ্গে বন্ধুত্ব করি না। পুরুষদের এড়িয়ে চলি।’ কিন্তু সেই ‘এড়িয়ে চলা’র মধ্যেও গড়ে উঠেছিল এক আবেগী টান, এক অনুচ্চারিত ভালোবাসা, যা কালের অতল গহ্বরে হারিয়ে যায়নি। বোতলের ভেতরে চাপা পড়ে থাকা সেই ভালোবাসার চিহ্ন যেন ফিরে এলো ৬৬ বছর পর। এরিক ও কুবা এখন রিশিয়াকে খুঁজে বের করতে চায়। তারা ইতোমধ্যে তরনুভ শহরের একটি জাদুঘরের সঙ্গে যোগাযোগ করেছে। লক্ষ্য একটাই—রিশিয়ার পরিচয় জানার চেষ্টা এবং সম্ভব হলে তার সঙ্গে দেখা করা। সমুদ্রের ঢেউ হয়তো অনেক গল্প গিলে নেয়, কিন্তু কিছু গল্প রয়ে যায় কাচের বোতলে, ভালোবাসার হাতের লেখায়। সময় বদলায়,

প্রজন্ম বদলায়, কিন্তু প্রেম? সে কি কখনো পুরোনো হয়? তথ্যসূত্র: ইউপিআই

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ অর্থনৈতিক জরুরি অবস্থায় বাংলাদেশ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বাড়ি বলে কথা! লিবিয়ায় জিম্মি যুবক, ‘নির্বাক দর্শক’ পুলিশ রোগী ঢুকতে পারলেও বেরোনো কঠিন বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা মিডিয়ায় তেলেসমাতিঃ “লেজ কুকুরকে নাচাচ্ছে, নাকি কুকুর লেজকে নাচাচ্ছে?” ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে দিতে ১৩ দেশের ১০১ সংগঠনের তৎপরতার দাবি ফক্স নিউজের ইলন মাস্কের ঘোষণা: আমেরিকার প্রতিটি শিশুকে দেবেন স্পেসএক্সের এক শেয়ার, যার মোট মূল্য প্রায় ১০.৫ বিলিয়ন ডলার তেহরানে ল্যাভরভ: জ্বালানির দামের অস্থিরতা, ইউরোপ, ইরান ও ফিলিস্তিন প্রশ্নে অবস্থান স্পষ্ট সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: শরিয়তের নয়, কূটনৈতিক মিশনের “বড় শিক্ষা”; আটকের তথ্য আগেই ছিল-ছিলো না কোন পদক্ষেপ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের সঙ্গে জুড়ে দেওয়া ভাইরাল ভিডিও বিভ্রান্তিকর: মক্কা মসজিদ-এর সংবাদমাধ্যম ‘ভাঙচুর ও চুরি প্রতিবাদ নয়, অপরাধ’- মেলোনিঃ ১৪ থেকে ১৭ বছর বয়সীদের গ্রেফতারে নতুন ডিক্রি; সন্তানের অপরাধে ক্ষতিপূরণ দিবে অভিভাবক সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সৌদিতে ফ্লাইট চালানো নিয়ে সুখবর দিল বিমান ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে ট্রাম্প প্রশাসনের আপিল নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!