কবিরাজ সেজে নেট দুনিয়া কাঁপানো ব্যক্তি আসলে পেশাদার অভিনেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মে, ২০২৬

কবিরাজ সেজে নেট দুনিয়া কাঁপানো ব্যক্তি আসলে পেশাদার অভিনেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৬ |
রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক? বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ডায়ালগটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। ফেসবুক, টিকটক কিংবা ইউটিউব সব খানেই এখন রমরমা রাজত্ব চালাচ্ছে এই একটি সংলাপ। নেটিজেনদের একাংশ হয়তো ভাবছেন, কোনো কবিরাজের মুখ থেকে এসেছে এই কথা। কিন্তু ভাইরাল হওয়া এই কবিরাজ বাস্তবে কোনো কবিরাজ নন, বরং তিনি একজন পেশাদার অভিনেতা। অনুসন্ধানে জানা যায়, কবিরাজের ছদ্মবেশে ক্যামেরার সামনে আসা এই ব্যক্তির নাম ঈমান আলী। প্রায় ২০-২৫ বছর আগে ভাগ্য অন্বেষণে সপরিবারে লালমনিরহাট জেলা থেকে পাড়ি জমিয়েছিলেন গাজীপুরে। সেই থেকে গাজীপুরেই স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। ছোটোবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন ঈমান আলী। একটা সময় সেই শখটাই রূপ

নেয় পেশায়। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিনয়কেই তিনি জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম হিসেবে বেঁছে নিয়েছেন। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে সামাজিক সচেতনতামূলক এবং হাস্যরসাত্মক ভিডিওতে নিয়মিত অভিনয় করেন তিনি। কবিরাজ সেজে নেট দুনিয়া কাঁপানো ব্যক্তি আসলে পেশাদার অভিনেতা গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কন্টেন্টের জন্য কবিরাজের চরিত্রে অভিনয় করেন ঈমান আলী। সেখানে তার বাচনভঙ্গি, চোখের ইশারা আর বিশেষ ভঙ্গিমায় বলা,রাগ করলা, কথা ঠিক না বেঠিক, ডায়লগটি রাতারাতি লুফে নেয় নেট দুনিয়া। মুহূর্তের মধ্যেই লাখ লাখ ভিউ এবং শেয়ারের মাধ্যমে এটি ভাইরাল কন্টেন্টে পরিণত হয়। সাধারণ মানুষ থেকে শুরু জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও তারকারাও এখন ঈমান

আলীর এই ডায়ালগ ব্যবহার করে তৈরি করছেন নানা ভিডিও। ঈমান আলী জানান, তার ইচ্ছে ছিলো অভিনয়ের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পরিচিত হওয়ার। তিনি বলেন, আমার ইচ্ছে পূরণ হয়েছে। আমি পেশাদার কোন কবিরাজ নই। অভিনয়ের মাধ্যমে আমি পেশাটাকে ফুটিয়ে তুলেছি। হয়ত অনেকেই সত্যি সত্যি আমাকে কবিরাজ ভেবে ভুল করছে। ভাইরাল হওয়া ভিডিওটি অভিনয় ছিলো। ভিডিওটি শুধু মাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তিনি আরও বলেন, আমি যত দিন বেঁচে থাকবো মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করবো। তার এই আকস্মিক ভাইরাল হওয়া ও জনপ্রিয়তা নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যেও বেশ চাঞ্চল্য ও আনন্দ দেখা গেছে। প্রতিবেশীরা জানান, ঈমান আলী দীর্ঘদিন ধরেই এলাকায় অভিনয়ের সাথে জড়িত। তবে

এই একটি ডায়ালগ তাকে দেশজুড়ে পরিচিতি এনে দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা আবারও গণভোটের ভাবনা সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা মুদি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ, বাইরে বের হতেই দোকানিকে কুপিয়ে হত্যা অসুস্থ অবস্থায় একবছর কারাবন্দি: জামিনে মুক্তির একমাস পরে মৃত্যু সাংবাদিক আজহারের প্রবাসী জামায়াত কর্মী ফুফার স্ত্রীর বিছানায় পুত্রের হাতে আটক শিবির নেতাকে হাঁসুয়ার কোপ, বাড়িতে আগুন দুই পরাশক্তির স্বার্থের ফাঁদে রূপপুর: সাশ্রয়ী রুশ মডেল বনাম ব্যয়বহুল মার্কিন প্রযুক্তি- কোন পথে হাঁটবে বাংলাদেশ? মহামারি না থাকলেও অজুহাত দেখিয়ে স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটির প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয়ে ব্যয় হাজার কোটি টাকা! জাসদ কার্যালয়ে যুবদলের মব: পুলিশ আটকের পরে ১৭৯ জনকে ছেড়ে দিলেও এখনো আটক ২৬ ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েও উন্নতির ক্ষুধা স্পেন কোচের যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান সিকিউরিপোর্ট বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কাঠামোর নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া সাধারণ মানুষ প্রকাশ্যেই বলছেন শেখ হাসিনা যেন দ্রুত ফিরে দেশ উদ্ধার করেন পুলিশ খুঁজে পায় না, অথচ ছাত্রদল সহ-সভাপতির বগলতলায় ঘুরছে কিশোর গ্যাং প্রধান রতন ১০ লাখ টাকা চাঁদা দাবি: পলোগ্রাউন্ডে ৩২ বছরের ঐতিহ্য বাণিজ্য মেলার মাঠে হামলা-ভাঙচুর চট্টগ্রাম কারাগারে ধারণক্ষমতার চার গুণ বন্দি: মানবিক বিপর্যয়, বিচার প্রক্রিয়ায় চরম স্থবিরতা