নিজের মৃত্যুর খবর নিয়ে কথা বললেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫

নিজের মৃত্যুর খবর নিয়ে কথা বললেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অদ্ভুত খবর ছড়িয়ে পড়ে। এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে শনিবার পর্যন্ত শুধু ‘ট্রাম্প মারা গেছেন’ শিরোনামে ৫৬ হাজারেরও বেশি পোস্ট হয়েছে। এতে ৭৯ বছর বয়সী প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে নতুন করে জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছে। এ নিয়েই কথা বলেছেন ট্রাম্প, জানিয়েছেন—তার মৃত্যুর খবরটি ভুয়া। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প তার স্বাস্থ্য সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব উড়িয়ে দেন। তিনি বলেন, তিনি সপ্তাহান্তে ‘খুব সক্রিয়’ ছিলেন। ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার মৃত্যুর বিষয়ে জল্পনাকে ভুয়া খবর বলে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আমি দুই দিন ধরে কিছু (সম্মেলন) করিনি। তাই তারা বলেছিল তার অবশ্যই কিছু সমস্যা আছে। সাংবাদিক ট্রাম্পকে

প্রশ্ন করেন, সপ্তাহের শেষ দিকে আপনার মৃত্যু নিয়ে একটা ভাইরাল সোশ্যাল মিডিয়া ট্রেন্ড শুরু হয়। আপনি কীভাবে জানতে পারলেন যে আপনি মারা গেছেন? বিষয়টি কি দেখেছেন? জবাবে ট্রাম্প জানান, তিনি মিডিয়া ট্রেন্ড হওয়ার বিষয়টি জানতেন না। তবে এ নিয়ে সংবাদমাধ্যমের খবর দেখেছেন। সংবাদমাধ্যমের এ ধরনের ভূমিকায় তিনি অসন্তুষ্ট বলেও জানান। ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেনের সঙ্গে তুলনা করে বলেন, আমি সপ্তাহান্তে খুব সক্রিয় ছিলাম। পোটোম্যাক নদীর ধারে আমার মালিকানাধীন ক্লাবে কিছু লোকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আসলেই আমি খুব সক্রিয় ছিলাম। আপনি তাকে (বাইডেন) দেখতে পাবেন না এবং কেউ কখনো বলেনি যে তার কোনো সমস্যা ছিল। আমরা জানি তিনি সেরা অবস্থায় ছিলেন

না। এর আগেও ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। জুলাই মাসে তার হাতের ওপর ক্ষতচিহ্ন ও গোড়ালিতে ফোলাভাব দেখা যায়। সে সময় হোয়াইট হাউস দ্রুত বিষয়টি ‘গুরুতর কিছু নয়’ বলে জানিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে তার হাতের ক্ষত ঢাকতে মেকআপ ব্যবহার করা হয়েছে বলে যে ছবি প্রকাশ্যে এসেছে, তা নতুন করে বিতর্ককে উস্কে দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত