নিজেদের শাসকদের বিরুদ্ধেই কেন ক্ষুব্ধ ফিলিস্তিনিরা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫

নিজেদের শাসকদের বিরুদ্ধেই কেন ক্ষুব্ধ ফিলিস্তিনিরা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ |
গাজার ধ্বংসস্তূপের মাঝে এবার শোনা যাচ্ছে এক ব্যতিক্রমী স্লোগান—‘হামাস বের হও!’। দীর্ঘ ১৭ মাসের যুদ্ধে ক্লান্ত ও বিপর্যস্ত ফিলিস্তিনিরা এখন কেবল ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধেই নয়, বরং নিজেদের শাসকদের বিরুদ্ধেও সরব হয়ে উঠছে। সম্প্রতি গাজার উত্তরাঞ্চলে হামাসের শাসন ব্যবস্থার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে ফিলিস্তিনিরা। গাজার ওপর থেকে যুদ্ধের ছায়া ও হামাসের শাসনকে উৎখাত করার আহ্বান জানিয়েছে তারা। প্রতিবাদকারীরা ‘যুদ্ধ বন্ধ করো’ স্লোগান দিয়ে তাদের ক্ষোভ ও হতাশা প্রকাশ করছে। যুদ্ধ, ক্ষুধা ও অনিশ্চয়তা হামাসের বিরুদ্ধে জনরোষের কারণ হলো যুদ্ধ, ক্ষুধা ও অনিশ্চয়তা। হামাস ২০০৭ সাল থেকে গাজা শাসন করছে। ২০২৩ সালের ৭ অক্টোবর তারা ইসরায়েলে আকস্মিক হামলা চালায়, যা এই ভয়াবহ যুদ্ধের সূচনা

করে। হামাসের হামলার জেরে ইসরায়েল কঠোর প্রতিশোধ নেয়, যার ফলে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং গাজার প্রায় পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার মানুষ কয়েকবার বাস্তুচ্যুত হয়ে নিজেদের ভেঙে পড়া ঘরে ফিরলেও ইসরায়েলি হামলা আবার শুরু হয়েছে। ইসরায়েলি অবরোধের ফলে খাদ্য, পানি, বিদ্যুৎ, ওষুধের মারাত্মক সংকট দেখা দিয়েছে। একদিকে ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযান, অন্যদিকে হামাসের দুর্নীতি ও কর্তৃত্ববাদী শাসনে অতিষ্ঠ হয়ে মানুষ ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে। প্রথমবারের মতো প্রকাশ্যে বিক্ষোভ গত মঙ্গলবার (২৫ মার্চ) উত্তর গাজার বেইত লাহিয়ায় শত শত মানুষ রাস্তায় নেমে আসে, যা দ্রুত হাজারো মানুষের সমাগমে পরিণত হয়। তাদের মুখে একটাই দাবি—যুদ্ধ বন্ধ হোক, হামাসের

বিদায় হোক! পরদিন গাজার শুজাইয়া এবং জাবালিয়াতেও একই ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একজন বিক্ষোভকারী আবেদ রাদওয়ান বলেন, ‘আমাদের সন্তানরা মরছে, আমাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে। আমরা এই যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই।’ আরেকজন বিক্ষোভকারী হামদান হাসান বলেন, ‘এই বিক্ষোভ শুরু হয়েছিল যুদ্ধের বিরুদ্ধে, কিন্তু দ্রুত তা হামাসবিরোধী হয়ে ওঠে। কারণ ইসরায়েলকে আমরা সরাসরি কিছু করতে পারব না, কিন্তু হামাসের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি।’ হামাসের প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ হামাসের শীর্ষ নেতা বাসেম নাইম স্বীকার করেছেন, জনগণের যুদ্ধবিরোধী মনোভাব স্বাভাবিক। তবে তিনি এটিকে ‘সন্দেহজনক রাজনৈতিক চক্রান্ত’ বলে উল্লেখ করেছেন। হামাস দাবি করেছিল, তাদের যুদ্ধ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের অংশ। কিন্তু বাস্তবে এটি গাজায় আরও ধ্বংস ও দুর্ভোগ

বয়ে এনেছে। হামাসের সিদ্ধান্তের ফলে ইসরায়েল গাজা দখল করার আরও সুযোগ পেয়েছে এবং হামাসের রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে। গাজার জনগণ মনে করছে, হামাস কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে এবং তাদের ভুল সিদ্ধান্তের মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের আগে হামাস গাজায় বিরোধীদের কঠোরভাবে দমন করত। কিন্তু এখন যুদ্ধের ধ্বংসযজ্ঞে তারা নিজেরাই দুর্বল হয়ে পড়েছে, তাই জনগণের ক্ষোভ দমন করাও তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। তথ্যসূত্র: রয়টার্স, সিএনএন, নিউইয়র্ক টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী