নিজেদের তৈরি করা আইনে বিচার হলেই আ.লীগের সাধ মিটে যাবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪

নিজেদের তৈরি করা আইনে বিচার হলেই আ.লীগের সাধ মিটে যাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ |
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দলের ওপর অত্যাচার করেছে তাদের প্রতি আমরা ওই প্রতিশোধ নেব না; কিন্তু যে খুন করেছে, গুম করেছে, এসবের নেতৃত্ব দিয়েছে, হুকুম দিয়েছে, বিভিন্ন অপরাধ করেছে সেই অপরাধের আমরা ন্যায়বিচার চাই। তাদের ওপর আমাদের মতো অবিচার করা হোক সেটাও আমরা চাই না। তিনি বলেন, আমরা চাই তারা যে আইনে দেশ শাসন করেছিলেন, যে আইনে ট্রাইব্যুনাল গঠন করে এ দেশের গর্বিত সন্তানদের হত্যা করেছিলেন- ওই আইনে তারা যেন ন্যায়বিচারটা পায়। তারা যদি ন্যায়বিচারটা পায়, তাহলে তাদের জীবনের সাধ মিটে যাবে ইনশাআল্লাহ। শনিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হেফজুল ওলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত দলটির জেলা শাখার রুকন সম্মেলনে

এসব কথা বলেন জামায়াত আমির। ডা. শফিকুর রহমান বলেন, যে আওয়ামী লীগ নিজে নির্বাচন চায় না, তাহলে এরা কারা! এখন আওয়ামী লীগের জন্য নির্বাচনি আসন দাবি করে। এরা জাতির বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা গত আওয়ামী সরকারের সময় উচ্ছিষ্টভোগী, তারাই এখন কথা বলার চেষ্টা করছে। এ দেশের আপামর ছাত্র-জনতা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছে সেইভাবে আওয়ামী লীগের ভূতও তাড়াতে পারবে ইনশাআল্লাহ। তারা (আওয়ামী লীগ) আরও কিছুদিন অপেক্ষা করুক, নিজেদের সংশোধন করুক, মানুষ হোক। তারা তো মানুষকে মানুষ হিসাবে গণ্য করে নাই, তারা হম্বি-তম্বি ধমক দিয়ে কথা বলতেন। তারা দেশের মানুষের সেবকের পরিবর্তে মালিকে পরিণত হয়েছিলেন। সারা জাতিকে তারা দাস-দাসি বানিয়েছিলেন। আমরা এই দেশে

এ ধরনের মালিক আর দেখতে চাই না। দেশের মালিক হবেন আল্লাহ রাব্বুল আল-আমিন। বাকি কেউ শাসন ক্ষমতায় এলে তিনি হবেন সেবক। আওয়ামী লীগ কখনই সেবকের পরিচয় দিতে পারে নাই। নির্বাচনের বিষয়ে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগের সাঙ্গোপাঙ্গ-দোসররা বলে- আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে? আমরা বলি আওয়ামী লীগ নির্বাচন চায় বলে তো কোনো প্রমাণ দিতে পারেনি। কারণ তারাই তত্ত্বাবধায়ক সরকারকে জবাই করে খুন করেছে। তিনি আরও বলেন, পূজা এলে তাদের মন্দিরে আমরা পাহারা দিতে চাই না। নির্বিঘ্নে তারা তাদের উপসনা করুক, আমরা নির্বিঘ্নে আমাদের এবাদত-বন্দেগী করতে চাই কিন্তু বিগত ১৫ বছর মসজিদে খতিবের মাইক কেড়ে নেওয়া হয়েছে। তাফসির মাহফিলে মুফাসসিরদের মাইক

কেড়ে নেওয়া হয়েছে। তাফসির মাহফিল করতে দেওয়া হয়নি। প্রশাসন এসেছে সঙ্গে দলীয় গুন্ডারাও এসেছে। সেখানেও তাণ্ডব চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ভারতের উদ্দেশে জামায়াত আমির বলেন, বিদেশ থেকে কেউ যদি আমাদের ওপর অন্যায় কোনো চাপ প্রয়োগ করতে চায় তাহলে তাদের আমরা বলব, এই জাতি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে। দুর্নীতি, খুন, গুম, লুটপাট, ধর্ষণ, আয়নাঘরের বিপক্ষে দাঁড়িয়েছে, এই জাতি ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করবে ইনশাআল্লাহ। এই জাতির সঙ্গে আল্লাহ আছেন। চাঁপাইনবাবগঞ্জে জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয়

কর্মপরিষদ সদস্য ও সাবেক চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম, রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী, সাবেক এমপি লতিফুর রহমান প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ