পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৬

পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৬ |
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ শুরুর পরও মাঝপথেই শেষ হয়ে গেল পারভেজ হোসেন ইমনের যাত্রা। ফিল্ডিংয়ের সময় চোটে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি। চোটের কারণে আজ রাতেই দেশে ফিরে আসছেন এই বাঁহাতি ব্যাটার। এতে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমনের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতান্সের বিপক্ষে আসিফ আলীর সঙ্গে মাঠে সংঘর্ষের পর চোটে পড়েন ইমন। পরবর্তী সময়ে এমআরআই স্ক্যানে তার লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চিকিৎসকরা আগামী কয়েক সপ্তাহ তাকে পূর্ণ বিশ্রাম ও পুনর্বাসনের

মধ্যে থাকতে বলেছেন।’ ফ্র্যাঞ্চাইজিটি আরও জানায়, সতর্ক মূল্যায়নের পর তাকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দ্রুতই তার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ পারভেজ হোসেন ইমন। পিএসএলে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আগামী ২১ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন তিনি। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই চোটের কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে দেশে ফিরতে হচ্ছে। আগামী ২৭ এপ্রিল থেকে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। এত অল্প সময়ের মধ্যে তার সুস্থ হয়ে ওঠা নিয়ে বড় ধরনের শঙ্কা দেখা দিয়েছে। এবারই প্রথমবারের মতো পিএসএল খেলতে গিয়েছিলেন ইমন। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আগে লাহোরের জার্সিতে মাত্র তিন

ম্যাচ খেলার সুযোগ পান তিনি। ৩ ম্যাচে ১৬১.৩৬ স্ট্রাইক রেটে করেছেন ৭১ রান। এর মধ্যে চোট পাওয়ার দিন মুলতানের বিপক্ষেই মাত্র ১৯ বলে ৪৫ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন এই হার্ডহিটার ওপেনার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)