নিজেদের অপকর্ম ঢাকতেই ‘আওয়ামী লীগের ফেরা’ নিয়ে মাহফুজ-আসিফের ফেসবুক নাটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মে, ২০২৬

আরও খবর

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান

নিজেদের অপকর্ম ঢাকতেই ‘আওয়ামী লীগের ফেরা’ নিয়ে মাহফুজ-আসিফের ফেসবুক নাটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৬ |
জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সাবেক দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলের হঠাৎ ‘আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা’ সংক্রান্ত ফেসবুক পোস্ট নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। তবে রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ জনগণের বড় একটি অংশ মনে করছে, এই দুই উপদেষ্টা আসলে তীব্র রাজনৈতিক দেউলিয়া ও নিজেদের কৃত অপকর্মের বিচারের ভয়ে এখন থেকেই কাঁপছেন। দেশে হামে যখন শত শত শিমু মারা যাচ্ছে টিকার অভাবে তখন তারা নতুন নাটক শুরু করেছে। আওয়ামী লীগ আবার রাজনীতিতে সক্রিয় হলে তাদের বিগত দিনের সমস্ত অন্যায়, শিশু মৃত্যু, দূর্নীতি ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিচার হবে— এই চরম ভীতি থেকেই তারা

সামাজিক যোগাযোগমাধ্যমে আগাম সাফাই ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। বুধবার (২০ মে) ড. আসিফ নজরুল ও সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের ফেসবুক পোস্টের পর সচেতন মহলে এই নিয়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। সমালোচকদের মতে, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকাকালীন এই উপদেষ্টারা দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বিভিন্ন বিতর্কিত ও দেশবিরোধী সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষমতার অপব্যবহার, বিরোধী মত দমন এবং প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি সহ পর্দার অন্তরালে তারা “দুনিয়ার অপকর্ম” সাধন করেছেন বলে তীব্র অভিযোগ রয়েছে। এখন সরকারে না থাকায় এবং দেশের রাজনৈতিক সমীকরণ দ্রুত পরিবর্তন হতে থাকায় নিজেদের অপরাধের ভবিষ্যৎ বিচার নিয়ে তারা চরম আতঙ্কে ভুগছেন। সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করছেন, আওয়ামী লীগ

যদি পূর্ণ শক্তিতে রাজনীতিতে ফিরে আসে, তবে এই দুই উপদেষ্টাকে তাদের প্রতিটি অন্যায় ও দেশ বিক্রির জবাবদিহি করতে হবে। এই অবধারিত সাজার হাত থেকে বাঁচতেই তারা এখন ফেসবুকে নানা তাত্ত্বিক ‘নাটক’ ও কথার ফুলঝুরি ছড়াচ্ছেন। এই বিতর্কের সূত্রপাত হয় গতকাল মঙ্গলবার, যখন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে একটি রহস্যময় পোস্ট দিয়ে লেখেন, “লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমান আবার ফেরত এসেছে।” তাঁর এই বক্তব্যকে অনেকে আওয়ামী লীগের অপরাধ ও বর্তমান শক্তিকে আড়াল করার এবং জনগণকে নতুন করে বিভ্রান্ত করার অপকৌশল হিসেবে দেখছেন। ব্যাপক সমালোচনার মুখে পড়ে পরে তিনি আরেকটি পোস্টে মানবাধিকারের ‘ঢাল’ ব্যবহার করে সুর নরম করার চেষ্টা

করেন। এদিকে, আজ বুধবার দুপুরে ড. আসিফ নজরুল মাহফুজের পোস্টের পিঠে আরেকটি স্ট্যাটাস দিয়ে লেখেন, “আওয়ামী লীগ ব্যাক করেনি। তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।” আসিফ নজরুলের এই মন্তব্যকে সাধারণ মানুষ ছদ্মবেশী ভয় হিসেবেই দেখছেন। নেটিজেনদের মতে, মুখে দম্ভ আর মিথ্যাচারের কথা বললেও মূলত আসিফ নজরুল ও মাহফুজ আলম নিজেরাই এখন পলায়নপর মানসিকতায় ভুগছেন। অন্তর্বর্তী সরকারের সময় তারা যেভাবে দেশের অর্থনীতি ও সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলেছেন, তার বিচার দেশের মাটিতেই হবে— এমনটাই দাবি তুলছেন ক্ষুব্ধ নাগরিকরা। নিজেদের সেই বিশাল অপরাধের পাহাড় আড়াল করতেই এই দুই সাবেক উপদেষ্টা এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করছেন এবং আওয়ামী লীগের ফেরার

জুজু দেখিয়ে মূলত নিজেদের চামড়া বাঁচানোর পথ খুঁজছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম