নাহিদ ও মোস্তাফিজকে এবার আর পিএসএলে যেতে দেবে না বিসিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৬

নাহিদ ও মোস্তাফিজকে এবার আর পিএসএলে যেতে দেবে না বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৬ |
নিউজিল্যান্ডের সঙগে ওয়ানডে সিরিজ শেষ হলেও দুই পেসার মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানার ব্যস্ততা ছিলো পিসিএলে। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাদের ফেরার পথে বাদ সেধেছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে, আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশে অংশ নিতে পারবেন না এই দুই ক্রিকেটার। বিসিবির মিডিয়া বিভাগ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কিউইদের সঙগে সিরিজ শেষে মোস্তাফিজুর রহমানের ফিটনেস যাচাই করেছে মেডিকেল বিভাগ। সেখানে ঝুঁকির সম্ভাবনা থাকায় তাকে দ্রুত স্ক্যান করানোর পরামর্শ দেওয়া হয়েছে। এরপর বিসিবি মেডিকেল টিমের অধীনে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। এনওসি বাতিল শারীরিক অবস্থার এই অনিশ্চয়তার কারণে মোস্তাফিজুর রহমানকে দেওয়া অনাপত্তিপত্র বা এনওসি প্রত্যাহার করে নিয়েছে বোর্ড। এর ফলে

পিএসএল ২০২৬ আসরে তার আর মাঠে নামা হচ্ছে না। মূলত চোট কাটিয়ে মোস্তাফিজুর রহমানকে দ্রুত খেলায় ফেরাতেই বিসিবি এমন সিদ্ধান্ত। টেস্টের প্রস্তুতিতে নাহিদ রানা এদিকে তরুণ ফাস্ট বোলার নাহিদ রানার ক্ষেত্রে কারণটি ভিন্ন। আগামী মাসে পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। সেই সিরিজের প্রস্তুতির কথা বিবেচনা করে তাকে পিএসএলে খেলার অনুমতি দিচ্ছে না বিসিবি। বোর্ড চায়, পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের আগে নাহিদ রানা পর্যাপ্ত সময় পাক এবং নিজেকে লাল বলের জন্য পুরোপুরি প্রস্তুত করুক। বিসিবির এই অনড় অবস্থানের কারণে পিএসএলের দলগুলো তাদের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই লিগের বাকি অংশ শেষ করবে। অন্যদিকে, মোস্তাফিজুর রহমান পুনর্বাসনে এবং নাহিদ রানা পাকিস্তানের সঙ্গে সিরিজের প্রস্তুতির দিকেই

এখন পূর্ণ মনোযোগ দেবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট