নবীর ঝড়ে আফগানদের ২৯৩ রানের পাহাড়, চাপে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৫

নবীর ঝড়ে আফগানদের ২৯৩ রানের পাহাড়, চাপে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৫ |
আবুধাবির সবুজ মাঠে আজ বাংলাদেশের জন্য একরকম মর্যাদার লড়াই। সিরিজ ইতোমধ্যেই হাতছাড়া, লক্ষ্য ছিল অন্তত হোয়াইটওয়াশ এড়ানো। কিন্তু সেই পথে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিল আফগানিস্তান। ইব্রাহিম জাদরানের ইনিংসের ধারাবাহিকতা আর মোহাম্মদ নবীর শেষ দিকের বিস্ফোরক ব্যাটিংয়ে ৯ উইকেটে ২৯৩ রানের পাহাড় সমান সংগ্রহ গড়েছে আফগানরা। আবুধাবিতে আজকের দিনটা শুরু হয়েছিল আফগানদের জন্য দারুণভাবে। রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ওপেনিং জুটিতে ঝড় তোলেন। প্রথম ১০ ওভারেই তুলে ফেলেন ৬৬ রান। তবে ১৬তম ওভারে এসে ব্রেকথ্রু এনে দেন তানভির ইসলাম, এলবিডব্লিউ করে ফেরান ৪৪ বলে ৪২ রান করা গুরবাজকে। এরপরও থামেনি আফগান ব্যাটিংয়ের ধারা। দ্বিতীয় উইকেটে সেদিকউল্লাহ অতলকে সঙ্গে নিয়ে ইব্রাহিম গড়েন ৭৪

রানের জুটি। বাংলাদেশের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সাইফ হাসান। বল হাতে দারুণ নিয়ন্ত্রিত স্পেল উপহার দেন এই তরুণ স্পিনার। ৪ ওভারে মাত্র ৬ রান খরচায় তুলে নেন ৩ উইকেটের মধ্যে ছিল আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদির গুরুত্বপূর্ণ উইকেটও। তার ঘূর্ণিতে একসময় ২২১ রানে ৭ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় আফগানিস্তান। তবে সেখান থেকে দলকে উদ্ধার করেন অভিজ্ঞ মোহাম্মদ নবী। শেষ ৫ ওভারে নবীর ব্যাট থেকে আসে আগুনঝরা শটের বৃষ্টি। মিরাজের এক ওভারে পরপর তিন ছক্কা, তারপর হাসান মাহমুদের ওভারে তিন চার ও এক ছক্কায় বদলে দেন ম্যাচের রঙ। মাত্র ৩৫ বলে পৌঁছে যান ওয়ানডেতে নিজের ১৮তম ফিফটিতে। শেষ পর্যন্ত ৩৭ বলে ৬২ রানে

অপরাজিত থাকেন এই অলরাউন্ডার, যার ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও চারটি চার। শেষ দুই ওভারে আফগানিস্তান তোলে ৪৪ রান-যা পুরো ম্যাচের গতি বদলে দেয়। ৫০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২৯৩। ইব্রাহিম জাদরান অবশ্য সেঞ্চুরি মিসের হতাশায় ভুগতে পারেন, ৯৫ রানে থেমেছেন তিনি। বাংলাদেশের হয়ে তানভির ইসলাম ও হাসান মাহমুদ নেন দুইটি করে উইকেট, মেহেদী হাসান মিরাজ পান একটি। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। তবে এই ম্যাচেও লড়াকু সংগ্রহ গড়ে তারা স্পষ্ট বার্তা দিয়েছে-তাদের হোয়াইটওয়াশের পথে থামানো সহজ হবে না। অন্যদিকে মিরাজের দলের সামনে এখন একটাই লক্ষ্য-আফগানদের এই পাহাড় সমান স্কোর তাড়া করে অন্তত

মর্যাদা রক্ষা করা! সংক্ষিপ্ত স্কোর- আফগানিস্তান: ৫০ ওভারে ২৯৩/৯ (গুরবাজ ৪২, ইব্রাহিম ৯৫, সেদিকউল্লাহ ২৯, শাহিদি ২, ইকরাম ২, ওমারজাই ২০, নবি ৬২*, রশিদ ৮, খারোটে ১০, গাজানফার ০, সামি ০*; নাহিদ ৮.২-০-৫৬-০, হাসান ৬-০-৫৭-২, তানভির ১০-০-৪৬-২, মিরাজ ৯.৪-০-৬৭-১, রিশাদ ১০-০-৪৩-০, শামীম ২-০-১২-০, সাইফ ৪-১-৬-৩)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”? থার্টি পার্সেন্টের সরকার! ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর