নওগাঁয় কষ্টি পাথরের মূর্তিসহ দুজন গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁয় কষ্টি পাথরের মূর্তিসহ দুজন গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫ |
নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে কষ্টি পাথরের দেবী পার্বতী মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। সেই সাথে পাচারকারী চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়ারা হলেন ধামইরহাট উপজেলার জয়জয়পুর এলাকার মৃত ছয়েফ উদ্দিন মন্ডলের ছেলে মামদুল ইসলাম (৪৫) ও দুর্গাপুর এলাকার ময়েন উদ্দিন মন্ডলের ছেলে তরিকুল ইসলাম (৩৫)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার বেনিদুয়ার এলাকায় অভিযান চালিয়ে কালো কষ্টি পাথরের হিন্দু দেবী পার্বতীর মূর্তিসহ তাদের গ্রেপ্তার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত মামদুল ও তরিকুল প্রাচীন পুরাকীর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা কষ্টি পাথরের মূল্যবান মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে

সংগ্রহ করত। এরপর সুযোগ বুঝে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করত। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫ এর একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরই প্রেক্ষিতে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল ধামইরহাট থানার বেনিদুয়ার এলাকায় অভিযান চালায় অভিযানে মূর্তি পাচারকারী চক্রের মামদুল ও তরিকুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি কষ্টি পাথরের দেবী পার্বতীর মূর্তি উদ্ধার করা হয়। ২৪ দশমিক ৫ ইঞ্চি উচ্চতার ওই মূর্তিটির ওজন ২৫ দশমিক ১ কেজি। যার আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা। পরে এ মূতিসহ আসামিদের ধামইরহাট থানায় হস্তান্তর এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস