ধসে গেল ভারতও, ৩০ রানের লিড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫

ধসে গেল ভারতও, ৩০ রানের লিড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫ |
কলকাতা টেস্টে চলছে বোলারদের দাপট। ছয় বছর পর ইডেন গার্ডেনসে ফেরা টেস্টে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংস ১৫৯ রানে ধসিয়ে দেন জাসপ্রিত বুমরাহ। জবাবে নামা স্বাগতিক ভারত মার্কো ইয়ানসেন ও সিমন হার্মারের তোপে ১৮৯ রানে ধসে গেছে। প্রথম ইনিংস থেকে মাত্র ৩০ রানের লিড নিতে পেরেছে। টস জিতে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা ওপেনিং জুটিতে ৫৭ রান যোগ করেন। রিকেলটনকে ২৩ রান করে জাসপ্রিত বুমরাহ বলে বোল্ড হন। পরেই তিনি ফিরিয়ে দেন আরেক সেট ব্যাটার মার্করামকেও (৩১)। ১২০ রানে ৫ উইকেট হারানোর পর ৩৯ রানে শেষ ৫ উইকেট হারিয়ে অলআউট হয়। প্রথম ইনিংসে ভারতের পেসার বুমরাহ ১৪ ওভার হাত ঘুরিয়ে ২৭ রান

দিয়ে ৫ উইকেট নেন। দুটি করে উইকেট নেন পেসার মোহাম্মদ সিরাজ ও লেগ স্পিনার কুলদীপ যাদব। ভারত ব্যাটিংয়ে নেমে ৩৭ রানে ১ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করে। দ্বিতীয় দিন কেএল রাহুল প্রতিরোধ গড়লেও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি ভারত। ওপেনার রাহুল দলের পক্ষে সর্বাধিক ১১৯ বল খেলে ৩৯ রান করে। নাইট ওয়াচম্যান হিসেবে নেমে ওয়াশিংটন সুন্দর দ্বিতীয় সর্বাধিক ২৯ রান করেন। এছাড়া ঋষভ পান্ত ও রবীন্দ্র জাদেজা সমান ২৭ রান করে আউট হয়ে যান। ভারতের জন্য বড় ধাক্কা হয়ে আসে অধিনায়ক শুভমন গিলের ইনজুরি। ৪ রান করার পরে ঘাড়ে ব্যথা নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। আর ফিরতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার ডানহাতি স্পিনার হার্মার ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। ইয়ানসেন নিয়েছেন ৩ উইকেট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না