দেশের বাজারে স্বর্ণের বড় দরপতন, এখন ভরি কত? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৬

দেশের বাজারে স্বর্ণের বড় দরপতন, এখন ভরি কত?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৬ |
স্বর্ণের দাম কমানোর সুখবর দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। ফলে রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায় পারবেন ক্রেতারা। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কিছুটা কমেছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় এবং দেশীয় বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার সকাল থেকেই সারা দেশে জুয়েলারি দোকানগুলোতে নতুন এই দর কার্যকর হবে। স্বর্ণের দামে

এ পরিবর্তন কেবল ২২ ক্যারেটের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং অন্যান্য মানের সোনার ক্ষেত্রেও দাম আনুপাতিক হারে কমানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ চাঁদে অভিযানে যাচ্ছেন ৪ নভোচারী সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু গ্র্যামির মঞ্চে আইসকে কটুক্তি বানির, অশালীন গালি দিলেন বিলি চার বছরে জ্বালানির সর্বোচ্চ দাম আ্যমেরিকায়,জেনে নিন কত ৪ নভোচারী নিয়ে চাঁদের পথে নাসা, চলছে শেষ প্রস্তুতি ন্যাটোকে ‘কাগজের বাঘ’ সম্বোধন ট্রাম্পের, অ্যামেরিকার সরে আসার ইঙ্গিত লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত তীব্র জ্বালানি সংকটে কিউবায় রুশ তেলবাহী ট্যাংকারের আগমন ডোনাল্ড ট্রাম্প: চুক্তি হোক বা না হোক, খুব শিগগিরই ইরান ছেড়ে চলে যাবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ: ফিলিস্তিনিদের জন্য করা ইসরায়েলের নতুন আইন বৈষম্যমূলক, যুদ্ধাপরাধের শামিল গুলশান ফ্ল্যাট দখল ও হামলা: গিকা চৌধুরীর দুই ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কক্সবাজারে হামের ভয়াবহ প্রকোপ: এক শয্যায় ৪ শিশু, ১২ ঘণ্টায় ২ জনের মৃত্যু শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি রায় নিয়ে আন্তর্জাতিক আইনি আপত্তি, বিচার প্রক্রিয়াকে “অবৈধ” দাবি ক্রুড অয়েলের সংকটে বন্ধ হয়ে যাচ্ছে ইস্টার্ন রিফাইনারি চীনের নাকের ডগায় প্রথম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন জাপানের ৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল