দুই সন্তানসহ গৃহবধূকে গলা কেটে হত্যা, দেবর পলাতক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫
     ৫:৩৯ পূর্বাহ্ণ

দুই সন্তানসহ গৃহবধূকে গলা কেটে হত্যা, দেবর পলাতক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ | ৫:৩৯ 219 ভিউ
ময়মনসিংহের ভালুকায় দুই সন্তানসহ এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূর স্বামী রফিকুল ইসলামের অভিযোগ, তার ছোট ভাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনার পর থেকে রফিকুলে ছোট ভাই নজরুল ইসলাম পলাতক। সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের টিঅ্যান্ডটি রোডের একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ, সিআইডি ও পিবিআই কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতরা হলেন ময়না আক্তার (৩২), সাত বছর বয়সী মেয়ে রাইসা আক্তার ও দুই বছরের ছেলে নীরব হোসেন। পুলিশ ও স্থানীয়রা জানান, দেড় মাস আগে টিঅ্যান্ডটি রোডের ওই বাসাটি ভাড়া নেন পোশাক শ্রমিক রফিকুল ইসলাম। স্থানীয় একটি

পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন তিনি। রফিকুল কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের সেনের বাজার গ্রামের বাসিন্দা। ভাড়া নেওয়ার পর তার সঙ্গে দুই সন্তানসহ স্ত্রী ও ছোট ভাই নজরুল ইসলাম ওই বাসায় ওঠেন। রফিকুল ইসলাম জানান, কারখানায় রাতে ডিউটি শেষে সকাল ৯টার দিকে বাসার সামনে গিয়ে দেখেন বারান্দার গ্রিলের দরজায় তালা দেওয়া। স্ত্রীকে ডাকাডাকির পর সাড়া না পেয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে দেখেন তার স্ত্রী ও সন্তানদের রক্তাক্ত মরদেহ বিছানায় পড়ে আছে। রফিকুল ইসলামের বাসার পাশে ভাড়াটিয়া ছলমা জাহান জানান, তিনি স্থানীয় একটি প্রতিষ্ঠানে রান্নার কাজ করেন। গতকাল রাতে তিনি বাড়িতেই ছিলেন। কিন্তু বৃষ্টির কারণে সন্দেহজনক কোনো শব্দ শুনতে পাননি তিনি। ছোট ভাই নজরুল ইসলামকে

অভিযুক্ত করে তিনি বলেন, ‘আমার বউ-বাচ্চারে আমার ছোট ভাই খুন করছে। কিন্তু কী কারণে হত্যা করল বুঝতাছি না। ৪০ হাজার টাকা ঋণ করে ভাইকে জামিনে আনছিলাম। সে মার্ডার মামলায় জেল খাটছে।’ রফিকুল ইসলাম বলেন, ‘নজরুল অটো চালাইয়া ৫-৬ হাজার ট্যাকা কামাইতো। একলা সংসারডা টানতে কষ্ট অইত, তাই কামাই বাড়াইতে তাগদা দিতাম। কিন্তু আমার সংসারটা সে একেবারে শেষ কইরা দিল। ভাইটারে আগলে রাখতে চাইছিলাম, সে-ই আমার সাজানো সংসার তছনছ করে দিল।’ নিহত ময়নার বড় বোন নাজমা আক্তার বলেন, ‘ছোডু বেলায় আমার বাপ মরছে, খুব কষ্ট কইরা আমরা বড় অইছি। আমগোর সন্দেহ তার (বোনের) দেউরে মারছে, আমরা তার ফাঁসি চাই।’ পুলিশ জানায়, বাড়িটির যে কক্ষে

নজরুল থাকতেন, সেটির খাটের নিচ থেকে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। নজরুল ইসলাম গাজীপুরের জয়দেবপুর এলাকায় একটি হত্যা মামলায় ২ বছরের বেশি সময় জেল খাটার পর আড়াই মাস আগে জামিনে বের হয়। বড় ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন নজরুল। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনতোষ বিশ্বাস বলেন, গৃহবধূ ও দুই সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে। ধারণা করছি, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের দেবরের সংশ্লিষ্টতা থাকতে পারে। অপরাধীকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী! সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র! ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা? টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন পুলিশে শিগগিরই বিশাল নিয়োগ: ১০ হাজার কনস্টেবল, শূন্যপদে ১৮০ সার্জেন্ট ছাত্রলীগ কর্মীর বাড়িতে গিয়ে হুমকি: জনতার রোষে পড়া শিবির নেতাকে পুলিশের উদ্ধার জিম্বাবুয়েকে বিদায় করে সেমির স্বপ্ন জাগাল ভারত কুষ্টিয়ায় এখন আমিই ওপরওয়ালা : আমির হামজা অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী ২১শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন ও স্বাধীনতার নেতৃত্বদানকারী দলকে বাধা এবং রাজাকারের নামে স্লোগান ইতিহাসকে বদলে দেবার চক্রান্ত! একুশ মানে দৃঢ় সংকল্প। একুশ মানে অন্যায়ের কাছে মাথা নত না করা ৪৫ হাজার কোটির গর্ত খুঁড়ে গেছে ইউনুস, ভরাট করবে কে? চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ