তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সর্বোচ্চ আদালতে বিএনপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪
     ৪:৫৮ অপরাহ্ণ

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সর্বোচ্চ আদালতে বিএনপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪ | ৪:৫৮ 126 ভিউ
সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দেওয়া রায় বাতিল চেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করেছেন। ২০১১ সালে সুপ্রিমকোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় দিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘২০১১ সালের ১০ জুন তৎকালীন আপিল বিভাগ ০৪: ০৩ কণ্ঠ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল করেন। ফলে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন রাজনৈতিক সরকারের অধীন নজিরবিহীন কারচুপির মাধ্যমে অনুষ্ঠিত হয়। গণতন্ত্র মুখ থুবড়ে পড়ে। একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। জাতির কাঁধে ফ্যাসিবাদ জেঁকে বসে।’ জ্যেষ্ঠ এই আইনজীবী

বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। তৎকালীন প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন। সুপ্রিমকোর্টের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। মানুষ মুক্তি পায়। দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়।’ তিনি বলেন, ‘১৯৯১ সালে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নিরপেক্ষ সরকারের অধীন পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠিত হয়। বিএনপি ক্ষমতায় থাকাকালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা জাতীয় দাবিতে পরিণত হয়। বিএনপি সরকার জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করে। পরপর তিনটি জাতীয় নির্বাচন যথাক্রমে ১৯৯৬, ২০০১ ও ২০০৮

সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীন অনুষ্ঠিত হয়। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে।’ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি বলেন, ‘২০০৯ সালে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। ২০১১ সালের ১০ জুন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে সংক্ষিপ্ত আদেশ ঘোষণা করেন। সংক্ষিপ্ত আদেশের ভিত্তিতে সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়। ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি ২০১২ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই তৎকালীন সংসদ তড়িঘড়ি করে সংবিধান সংশোধন করে এবং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে। এ কারণে পূর্ণাঙ্গ রায়ে প্রকাশ্য আদালতে ঘোষিত সংক্ষিপ্ত আদেশ পরিবর্তন করা হয়, যা বিচার বিভাগীয় প্রতারণা ছাড়া আর কিছু নয়।’ বিএনপি মহাসচিবের ৪১ পৃষ্ঠার রিভিউ আবেদনে

১০টি যুক্তি উপস্থাপন করা হয়েছে জানিয়ে জয়নুল আবেদীন বলেন, আদালতে প্রকাশ্যে ঘোষিত সংক্ষিপ্ত আদেশ সংবিধান সংশোধনের পর পূর্ণাঙ্গ রায় থেকে বাদ দেওয়া এবং তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের অবসরের ১৮ মাস পর রায় প্রকাশ করে বিচার বিভাগীয় প্রতারণা করা হয়েছে। এ বিষয়ে একটি ফৌজদারি মামলা চলমান।’ তিনি আরও বলেন, ‘গণতন্ত্র ও অবাধ সুষ্ঠু নির্বাচন যমজ সন্তানের মতো, একটি ছাড়া আরেকটি অর্থহীন। সুষ্ঠু নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র গ্রহণযোগ্য বাহন। এই রায়ের মাধ্যমে সংবিধানের মৌলিক স্তম্ভ ধ্বংস করা হয়েছে। একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।’ জ্যেষ্ঠ এই আইনজীবী আরও বলেন, ‘সংবিধান একটি জীবন্ত রাজনৈতিক দলিল। সময়ের প্রয়োজন মেটাতে না পারলে এর কার্যকারিতা থাকে না।সুপ্রিমকোর্টের দায়িত্ব সংবিধানকে প্রাসঙ্গিকভাবে

ব্যাখ্যা করা, যান্ত্রিকভাবে নয়। তাই উদ্ভূত পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এই রায় পুনর্বিবেচনা প্রয়োজন।’ সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, আইনজীবী শিশির মনির প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই রিভিউ আবেদনের শুনানির জন্য বিশেষভাবে আইনজীবী শিশির মনিরকে নিয়োগ দিয়েছে বিএনপি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংবিধান লঙ্ঘনসহ চার অভিযোগ যুক্তরাষ্ট্র, দুবাই ও আজারবাইজান: সাবেক পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার ১২ হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর তথ্য! সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী বিএনপি নেতা সাখাওয়াত হলেন নারায়ণগঞ্জ সিটির প্রশাসক দুর্নীতির শত শত অভিযোগ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে usbangla24.news সম্পাদকের জন্মদিনের শুভেচ্ছা ইরান নতি স্বীকার নয়, যুদ্ধই বেছে নেবে! ইউরোপজুড়ে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছে রাশিয়া শুনেছি আমি আর নেই : আহসান এইচ মনসুর যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত ফের বাড়ল স্বর্ণের দাম “এ দেশে যতদিন একটা বাঙালি থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে” Bangladesh Economy Then vs Now – Stability Under Awami League vs Fiscal Strain Today বিএনপির শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ আসনে যেভাবে চলেছে ভোট চুরির মহোৎসব আন্তর্জাতিক অপরাধ তদন্ত আদালতের চীফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেয়া হয়েছে পিলখানা হত্যাকাণ্ডে শহিদ সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের বিনম্র চিত্তে স্মরণ করে বাংলাদেশ আওয়ামী লীগ আদালত দখলের রাজনীতি! এজলাসে ভাঙচুর অফিসিয়ালি বিএনপির চাঁদাবাজি যুগের সূচনা চাঁদাবাজির নতুন নাম “সমঝোতা” ইউনূস-জাহাঙ্গীরের জোর করে দেয়া সেই ইউনিফর্ম পরতে চায় না পুলিশ ইউনূস আমলের ভয়াবহ দুর্নীতি-চাঁদাবাজির হিসাব সামনে আনল ডিসিসিআই রাষ্ট্রপতির বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলেন ইউনূস