ঢাকায় নাট্যোৎসব স্থগিত প্রসঙ্গে যা বলছে ডিএমপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
     ৫:০৬ পূর্বাহ্ণ

ঢাকায় নাট্যোৎসব স্থগিত প্রসঙ্গে যা বলছে ডিএমপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:০৬ 114 ভিউ
ঢাকা মহানগর নাট্যোৎসব বন্ধ করা বা স্থগিত করা সম্পর্কে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ শনিবার ডিএমপির এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫ স্থগিত সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবৃতিতে ডিএমপির দৃষ্টি আকর্ষিত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উক্ত নাট্যোৎসব বন্ধ করা বা স্থগিত করা সম্পর্কে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি। এতে আরও বলা হয়, ‘যে কোনো ধরনের সৃজনশীল ও শৈল্পিক কর্মকাণ্ডকে আমরা সবসময় উৎসাহিত করে থাকি। কী কারণে আলোচ্য নাট্যোৎসব স্থগিত হয়েছে, তা আমাদের বোধগম্য নয়। উক্ত নাট্যোৎসব ঘিরে যে কোনো

প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিএমপি তৎপর।’ হুমকির অভিযোগ, ঢাকা মহানগর নাট্যোৎসব স্থগিতহুমকির অভিযোগ, ঢাকা মহানগর নাট্যোৎসব স্থগিত এর আগে আজ শনিবার বিকেল ৫টায় ঢাকার নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে ঢাকা মহানগর নাট্যোৎসব হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। এ নিয়ে অনুস্বর নাট্যদলের কর্মী সুমন মজুমদার দাবি করেছিলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় মহিলা সমিতিতে কিছু লোক এসে উৎসব নিয়ে আপত্তি তোলে। উৎসব হলে হামলা করারও হুমকি দেয় তারা। পরে মহিলা সমিতির পক্ষ থেকে রমনা থানায় এ ব্যাপারে অবগত করা হয়। থানা থেকে উৎসব আপাতত স্থগিত রাখতে বলা হয় বলে তিনি দাবি করেন। ঢাকা মহানগর নাট্য পর্ষদের যাত্রা শুরু হয়েছিল ৭১টি নাট্যদল নিয়ে, যা

এখন বৃদ্ধি পেয়ে ৮৫টি নাট্যদলে পরিণত হয়েছে। এই ৮৫টি নাট্যদল নিয়ে ঢাকা মহানগরে পাঁচটি মিলনায়তনে শুরু হওয়ার কথা ছিল অভিনব এই নাট্যোৎসব। এই উৎসবটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তিনটি পর্যায়ে, যার প্রথম পর্যায় শুরু হওয়ার কথা আজ শনিবার। থিয়েটারে দর্শক উপস্থিতি বাড়াতে এবং নতুন দর্শক সৃষ্টি করার লক্ষ্য নিয়ে ঢাকা মহানগর নাট্য পর্ষদ এই উদ্যোগ গ্রহণ করেছে। মোট ৮৫টি নাট্যদল ৮৫টি নাটক নিয়ে পর্যায়ক্রমে পাঁচটি মিলনায়তনে এই উৎসবে অংশগ্রহণ করার কথা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৫ মার্চ ১৯৭১- টঙ্গীতে শ্রমিক হত্যাকাণ্ড ও বিক্ষোভ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ফলের বাজারে নেই লাগাম, বিক্রেতারা যে যার ইচ্ছেমত হাঁকছেন দাম ‘হেয়ার কাট’ বাতিলের দাবিতে পাঁচ একীভূত ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংক ঘেরাও বাংলাদেশের মতো অস্ট্রেলিয়াতেও উগ্রবাদী ইসলামপন্থী হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা ফাইনালে ‘আরও একটি’ বড় ইনিংস খেলতে মুখিয়ে স্যামসন ঐতিহাসিক ৭ই মার্চ এবং একজন হতদরিদ্র পঙ্গু ‘মনোয়ারা বিবি’ নেপালের ‘অভ্যুত্থানকারী’ যুবকরা ক্ষমতার কাছাকাছি, বাংলাদেশী আন্দোলনকারীরা কেন ব্যর্থ? কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি বেতন ৪৯ হাজার টাকা, নিজের ও স্ত্রীর নামে গড়েছেন অর্ধশত কোটি টাকার সম্পদের পাহাড় জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক বনমোরগ উদ্ধারের পর বনে ‘দেশি মোরগ’ অবমুক্ত করলেন বন কর্মকর্তা, খেয়ে ফেলার অভিযোগ রাষ্ট্রপতি: হাজারো প্রাণের বিনিময়ে আবার গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে বাংলাদেশ স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পারা যুবকের আত্মহননের চেষ্টার ভুয়া গল্প অন্তর্জালে, প্রকৃত ঘটনা যা জানা গেল বাধা ও শর্ত উপেক্ষা করেই জোয়াহেরুল ইসলামের জানাজায় মানুষের ঢল আওয়ামী লীগ প্রসঙ্গে রুমিন ফারহানা সমন্বয়ক জিনিয়ার ‘অন্ধকার জগৎ’: তরুণীদের নেশা করিয়ে পাঠানো হতো পুলিশ কর্মকর্তার কাছে! যশোরে পৈশাচিকতা: ছাত্রলীগ নেতা জাহিদের ৭৫ বছর বয়সী বৃদ্ধা মায়ের পায়ের রগ কাটল দুর্বৃত্তরা নেতাকর্মীদের মুক্তি না দিলে প্রত্যক্ষ আন্দোলনের হুঁশিয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের