ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ
নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ
রুদ্ধ হতে পারে আরেকটি আন্তর্জাতিক বাণিজ্য পথ
ইরানি হামলায় ইউক্রেনের ২১ ড্রোন বিশেষজ্ঞের প্রাণহানির শঙ্কা
শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে
আবারও বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
ইরানে ৩১৩ টন সহায়তা পাঠাল রাশিয়া
ডেমোক্রেট পাগলদের দল: হোয়াইট হাউস
কংগ্রেস ভাষণে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় ডেমোক্রেটদের ‘পাগলদের দল’ বলে আখ্যা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এমনকি দলটি ঘৃণা ছড়াতে পছন্দ করে বলেও জানিয়েছে দেশটির বর্তমান সরকার।
বৃহস্পতিবার হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ‘ডেমোক্র্যাটরা নিজেদের পাগলামি প্রকাশ করেছে। দলটি আমেরিকাকে শেষ করতে চায়।’ এএফপি।
বুধবার কংগ্রেসে ইতিহাসের দীর্ঘতম ভাষণ দেন ট্রাম্প। সে সময় নানা ইস্যুতে বক্তব্য রাখার সময় বাইডেন প্রশাসনের তুমুল সমালোচনা করেন তিনি। এতেই ক্ষেপে যান বিরোধীদলীয় ডেমোক্রেটরা। জানান পালটা প্রতিক্রিয়া। হাতে প্ল্যাকার্ড উঁচু করে ট্রাম্পের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তারা। ট্রাম্প প্রশাসনের কার্যকলাপে বিভিন্নভাবে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন ডেমোক্রেট আইনপ্রণেতারা। এবার ডেমোক্রেটদের এই
আচরণেই তাদের ‘পাগল’ বললেন ট্রাম্প প্রশাসন। লেভিট বলেন, ‘গত রাতে ডেমোক্র্যাটদের আচরণ ছিল সম্পূর্ণ অসম্মানজনক। তারা নিজেদের অস্বাভাবিকভাবে তুলে ধরছিল। প্রেসিডেন্টের সুন্দর ভাষণে এটি ছিল একটি লজ্জাজনক মুহূর্ত।’
আচরণেই তাদের ‘পাগল’ বললেন ট্রাম্প প্রশাসন। লেভিট বলেন, ‘গত রাতে ডেমোক্র্যাটদের আচরণ ছিল সম্পূর্ণ অসম্মানজনক। তারা নিজেদের অস্বাভাবিকভাবে তুলে ধরছিল। প্রেসিডেন্টের সুন্দর ভাষণে এটি ছিল একটি লজ্জাজনক মুহূর্ত।’



