ইরানে ৩১৩ টন সহায়তা পাঠাল রাশিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ March, ২০২৬

ইরানে ৩১৩ টন সহায়তা পাঠাল রাশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ March, ২০২৬ |
মানবিক সহায়তার অংশ হিসেবে ইরানের জন্য ৩১৩ টন ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে রাশিয়া। শুক্রবার (২৭ মার্চ) রাতে রাশিয়া টুডের (আরটি) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জানা গেছে, এটি ইরানের জন্য রাশিয়ার পাঠানো চিকিৎসা সহায়তার দ্বিতীয় চালান। রেলপথে এই সহায়তা ইরানের সীমান্ত সংলগ্ন আজারবাইজানের শহর আস্তারায় পৌঁছানো হয়। সেখানে পৌঁছানোর পর রুশ কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ইরান সরকারের অনুমোদিত প্রতিনিধিদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন। এদিকে আজারবাইজানের ভেতর দিয়েই এর আগে রাশিয়া আরও একটি মানবিক সহায়তার চালান পাঠিয়েছে। আজারবাইজানের গণমাধ্যম জানিয়েছে, সে সময় সাতটি ট্রাকের একটি বহরে করে ১৪০ টনের বেশি সহায়তা সামগ্রী পরিবহন করা হয়। প্রতিবেদন অনুযায়ী, এই মানবিক সহায়তা কার্যক্রমটি পরিচালিত হয়েছে

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে। পুরো কার্যক্রমে আজারবাইজান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সহায়তা পরিবহনে ট্রানজিট সুবিধা নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং