টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার অলরাউন্ডারের বিরল কীর্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৫

টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার অলরাউন্ডারের বিরল কীর্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৫ |
টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল এক ইতিহাস গড়লেন মালয়েশিয়ার অলরাউন্ডার বীরানদীপ সিং। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে তিনি ছুঁয়েছেন ৩০০০ রান ও ১০০ উইকেটের অনন্য ডাবল মাইলফলক। আজ কুয়ালালামপুরে মিনি এসইএ ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচে বাহরাইনের বিপক্ষে মাঠে নামেন বীরানদীপ। ম্যাচ শুরুর আগে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে উইকেট ছিল ৯৯টি। তাই ইতিহাস স্পর্শ করা ছিল সময়ের ব্যাপার। বাহরাইনের তিন ব্যাটারকে আউট করেই তিনি উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেন। এর আগে, চলতি বছরের জুলাইয়ে এশিয়া প্যাসিফিক ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফিতে সামোয়ার বিপক্ষে ৩৬ রানের ইনিংস খেলে তিনি স্পর্শ করেন ৩ হাজার রানের মাইলফলক। আজ বাহরাইনের বিপক্ষে ৪ উইকেটের জয়ে ব্যাট হাতে করেন ২৩ রান। ফলে তার মোট রান এখন দাঁড়িয়েছে ৩১০৬,

আর উইকেট ১০২— টি-টোয়েন্টির ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে এই অনন্য ডাবল কীর্তির মালিক তিনি। মাত্র ২৬ বছর বয়সেই এমন অর্জন বীরানদীপকে তুলে ধরেছে আলোচনায়। তার পথ ধরে এগোচ্ছেন জিম্বাবুয়ের বহুমুখী অলরাউন্ডার সিকান্দার রাজা, যার নামের পাশে রয়েছে ২৮৪৬ রান ও ১০২ উইকেট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না