টানটান উত্তেজনার ম্যাচ শেষে সুপার ওভারে বাংলাদেশের হার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৫

টানটান উত্তেজনার ম্যাচ শেষে সুপার ওভারে বাংলাদেশের হার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৫ |
মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আজ যেন ক্রিকেটের এক রোমাঞ্চ নাটক মঞ্চস্থ হলো। শেষ বল পর্যন্ত হৃৎস্পন্দন বাড়ানো এক ম্যাচ, যেখানে জয়ের দরজায় পৌঁছে গিয়েও বাংলাদেশকে থামতে হলো হতাশার এক ধাপে। ৫০ ওভার শেষে ম্যাচ টাই, এরপর সুপার ওভারের উত্তেজনা—শেষ পর্যন্ত মাত্র ১ রানের হারে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত টাইগাররা। এ ছিল একেবারে ‘ক্রিকেট থ্রিলার’। শুরু থেকে শেষ—উত্থান-পতন, ভুল-সাফল্য, সুযোগ-মিস—সব মিলিয়ে এক সম্পূর্ণ নাট্যমঞ্চ। ম্যাচের শেষ মুহূর্তে গ্যালারিতে যখন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে ছিলো দর্শক, তখনই হয়তো ভাগ্যের রেখাটা সরে গেল বাংলাদেশ দলের হাত থেকে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায়নি বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ১৬ বলে ৬ রান করে বিদায় নেন।

অপর প্রান্তে সৌম্য সরকার লড়ছিলেন ধৈর্য ধরে, কিন্তু সঙ্গী পাচ্ছিলেন না কেউ। তাওহিদ হৃদয় (১২), শান্ত (১৫), অঙ্কন (১৭)—সবাই শুরুটা পেলেও থিতু হতে পারেননি। তবে এক প্রান্তে লড়তে থাকা সৌম্য ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন। পঞ্চাশের দোরগোড়ায় এসে ৮৯ বলে ৪৫ রানে ফেরেন তিনি। তার পর ইনিংসটা ধরে রাখেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৫৮ বলে ৩২ রানে অপরাজিত থেকে দলকে ভরসা দেন। শেষ দিকে ইনিংসের রঙ পাল্টে দেন রিশাদ হোসেন। ১৪ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসে তিনটি করে চার-ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে টেনে নিয়ে যান ২১৩ রানে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে গুডাকেশ মোতি নেন ৩ উইকেট, ২টি করে পান আকিল হোসেইন ও আলিক আথানাজে। জবাবে

শুরুতেই বাংলাদেশ আঘাত হানে। নাসুম আহমেদের ঘূর্ণিতে ফিরেন ব্রেন্ডন কিং—প্রথম ওভারেই শূন্য রানে বিদায়। এরপরও ব্যাটিংয়ে স্থিতি আনেন আথানাজে (২৮) ও কেসি কার্টি (৩৫), কিন্তু রিশাদ হোসেনের স্পিনে আবারও বিপর্যয়। ৯০ রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ হারায় ৪ উইকেট, পরে তানভীর ইসলামের দাপটে আরও বিপাকে পড়ে সফরকারীরা। ১৩৩ রানে ৭ উইকেট পড়ে গেলে মনে হচ্ছিল, এখানেই ম্যাচ শেষ। কিন্তু অধিনায়ক শাই হোপ নামের সঙ্গে যে ‘আশা’ শব্দটা মিশে আছে, তা যেন ক্রিকেটকেও ছুঁয়ে যায়। একাই হাল ধরে রাখেন দলকে, সঙ্গে পান জাস্টিন গ্রেভসকে। ৮ম উইকেটে দুজন গড়েন গুরুত্বপূর্ণ ৪৪ রানের জুটি। গ্রেভসকে সরাসরি থ্রোয়ে রান আউট করে মিরাজ সেই জুটি ভাঙলেও, আশা তখনও বেঁচে

ছিল। শেষ ৩ ওভারে দরকার ছিল ২৫ রান। মিরাজের ওভারে আসে ১১, ফিজের ওভারে ৯—শেষ ওভারে সমীকরণ ৫ রানে নেমে আসে। বোলিংয়ে আসেন সাইফ হাসান। প্রথম দুই বল ডট। তৃতীয় বলে এক রান। এরপর চাপে থাকা হোপ নেন সিঙ্গেল। ২ বলে দরকার ৩ রান। পঞ্চম বলে আকিল বোল্ড! শেষ বলে ৩ রান দরকার, পিয়ের ক্যাচ দেন সোহানের হাতে—কিন্তু মিস! ওয়েস্ট ইন্ডিজ নেয় ২ রান। ম্যাচ টাই! সুপার ওভারে প্রথম ব্যাটিংয়ে আসে ওয়েস্ট ইন্ডিজ। মুস্তাফিজুর রহমানের বলে হোপ-রাদারফোর্ডরা তুলে নেন ১০ রান। বাংলাদেশের সামনে লক্ষ্য—১১। ব্যাট হাতে সাইফ হাসান ও সৌম্য সরকার। শুরুটা দারুণ—প্রথম বলেই ওয়াইড, তারপর নো-বল, সঙ্গে ২ রান! মাত্র ১ বলে ৫

রান পেয়ে যায় বাংলাদেশ। কিন্তু এখানেই মোড় ঘুরে যায়। পরের বলে ডট, তারপর সিঙ্গেল, এরপর সৌম্যর ক্যাচ, শান্ত আসেন ক্রিজে। ১ বলে দরকার ছিল ৪ রান—আকিল হোসেইনের বল ওয়াইড, তবুও শেষ বলে কেবল এক রানই নিতে পারেন সাইফ। মাত্র ১ রানে হেরে যায় বাংলাদেশ। গ্যালারিতে নেমে আসে স্তব্ধতা। দলের মুখেও হতাশার ছায়া। এই জয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ (১-১)। তিন ম্যাচের সিরিজের নির্ধারণী ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর, একই মাঠে। সেই ম্যাচই এখন নির্ধারণ করবে—বাংলাদেশ কি ঘরের মাঠে সিরিজ জয়ের হাসি হাসবে, নাকি ক্যারিবিয়ানরা ইতিহাসের পুনরাবৃত্তি করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না