টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫ |
নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। টস হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পেলো লাল সবুজরা। একাদশে আনা হয়েছে দুই পরিবর্তন। গোহাটিতে ম্যাচ শুরু হবে শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও জয় তুলতে পারেনি বাংলাদেশ। যদিও সে ম্যাচে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে এখনো চলছে বিতর্ক। সেমিফাইনালের পথ সহজ করতে এ ম্যাচে জয় পেতেই হবে টাইগ্রেসের। তবে, পরিসংখ্যানে নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। মুখোমুখি ৫ ম্যাচে কোনো জয় পায়নি টাইগ্রেস। যদিও এবারের আসরে নিগাররা এক জয় পেলেও এখনো জয়হীন নিউজিল্যান্ড। এ ম্যাচে জয় পেলেই নেট রান রেটে এগিয়ে থেকে টেবিলের চার নম্বরে

উঠে আসবে লাল-সবুজ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ড একাদশ: সুজি বেটস, জর্জিয়া প্লিমার, অ্যামেলিয়া কের, সোফি ডিভাইন অধিনায়ক), ব্রুকি হ্যালিডে, ম্যাডি গ্রিন, ইসাবেলা গেজ (উইকেটরক্ষক), জেস কের, লিয়া তাহুহু, ইডেন কার্সন ও রোজমেরি মাইর। বাংলাদেশ একাদশ: রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সোবানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না