জেলের জালে ধরা পড়ল ৬৪ কেজি ওজনের পাখি মাছ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪

জেলের জালে ধরা পড়ল ৬৪ কেজি ওজনের পাখি মাছ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪ |
বঙ্গোপসাগরে বাঁশখালীতে এক জেলের জালে ৬৪ কেজি ওজনের একটি পাখি মাছ ধরা পড়েছে। এফবি রিফাত ট্রলারের মাঝি আজগর আলীর (৫০) জালে মাছটি ধরা পড়ে। এসময় এ মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে মাছটি পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেটে মাছটি বিক্রির জন্য নিয়ে আসা হয়। জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মালিকানাধীন রহিম খানের খাঁন ফিসের মাধ্যমে সোহেল নামের এক মাছ ব্যবসায়ী মাছটি ৭ হাজার টাকায় কেনেন। আজগর আলী বলেন, এই প্রজাতির মাছ এখন কম ধরা পরে। আগে আরও বেশি ধরা পড়ত। আমাদের এ অঞ্চলে মাছটির চাহিদা বেশি না থাকলেও রাজধানীসহ দেশের বাইরে এর চাহিদা বেশি। কলাপাড়া উপজেলার সিনিয়র

উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখি মাছ গভীর সমুদ্র থাকে। ঘন ঘন সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো উপকূলে আসে না। যার কারণে কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। আশা করছি আরও বড় বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মশা মারতে পুরস্কার ঘোষণা হামের টিকা দেওয়া হয়েছে কিনা কার্ড দেখে বুঝবেন যেভাবে যেভাবে নিজের মিথ্যায় ফেঁসে যাচ্ছেন ট্রাম্প মার্কিন সেনাদের ওপর ‘আগুনের বৃষ্টি’ বর্ষণ করা হবে মারা যাওয়ার ২৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়নি ৭ বছর কারাদণ্ড হতে পারে নাসির দম্পতির হাম কীভাবে ছড়ায়, ডোজ কয়টি? সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে মামলা ৭ এপ্রিল দি‌ল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী দেশের ৭০ হাজার শিশু কোনো টিকাই পায়নি: ইউনিসেফ বাবাকে বিষ মেশানো মিল্কশেক খাইয়ে হত্যা পুলিশ কন্যার! যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ পাচার চক্রের মূল দুই সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার জ্বালানি তেলের সংকট প্রকট, বাড়ছে হট্টগোল-বিশৃঙ্খলা গণভোট অধ্যাদেশ উঠবে না সংসদে, বাতিল হচ্ছে সংসদে বিরোধী দলের নোটিশ নিয়ে উত্তপ্ত আলোচনা ইরাকে বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা ইরানের শাসন বদলাতে চাওয়া ট্রাম্প স্থল অভিযানের আগে নিজের পতনের বার্তা পেলেন ফেনীর ২৮ পাম্পেই মিলছে না অকটেন