৭ মার্চের ভাষণ প্রচার: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ কারাগারে ৩ শিক্ষার্থী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মার্চ, ২০২৬

৭ মার্চের ভাষণ প্রচার: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ কারাগারে ৩ শিক্ষার্থী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৬ |
রাজধানীর শাহবাগ থানার সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর অপরাধে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ঢাবি’র শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।History রবিবার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন। অপর দুই আসামি হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আসিফ আহমেদ সৈকত ও আব্দুল আল মামুন। এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক মো. আশাদুল ইসলাম তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে হয়। এর আগে শনিবার রাতে এ ঘটনায় রবিবার পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী

আইনে মামলা করেন। মামলার এজাহারে লেখ হয়েছে, গতকাল শনিবার দুপুর আনুমানিক ৩টার দিকে শাহবাগ থানাধীন শহীদুল্লাহ হল ক্রসিং এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কতিপয় সদস্য সমবেত হয়ে মাইকে ৭ই মার্চের ভাষণ বাজাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পালানোর চেষ্টাকালে স্থানীয় জনসাধারণের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রলীগের সাবেক কর্মসংস্থান সম্পাদক মো. আসিফ আহমেদ সৈকতকে হাতেনাতে আটক করা হয়। মামলায় আরও লেখা হয়েছে, পরবর্তীতে একই দিন রাত ৯টা ২০ মিনিটের দিকে জাতীয় জাদুঘরের ১ নং গেটের সামনে আব্দুল আল মামুন ও শেখ তাসনিম আফরোজ ইমির নেতৃত্বে আরও ১০-১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়ো হন। শাহবাগ থানা মসজিদে তখন তারাবিহ

নামাজ চলছিল। আসামিরা মসজিদের দিকে মুখ করে লাউড স্পিকারে উস্কানিমূলক স্লোগান দেন।আওয়ামী লীগ এছাড়া তারা সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সচল করার চেষ্টা করেন। তখন আসামিরা পুলিশের কাজে বাধা প্রদান করেন এবং থানা হেফাজত থেকে আসামি আসিফ আহমেদ সৈকতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। এর আগে শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আটককৃত তিনজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে শনিবার বিকেলে আসিফ আহমেদকে আটক করা হয়েছিল। তাকে মুক্তির দাবিতে ভাষণ প্রচারের জন্য শাহবাগ থানার সামনে যান ইমি ও আল মামুন। তাদের শাহবাগ থানায় সোপর্দ করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী। আটক আসিফকে ছাড়ানোর দাবিতে

কর্মসূচি ঘোষণা করেছিলেন ইমি। ফেসবুকে ঘোষণার পর শনিবার রাত ৯টার দিকে ইমিসহ কয়েকজন শিক্ষার্থী শাহবাগ থানার বিপরীতে জাতীয় জাদুঘরের ফটকের সামনে একটি রিকশায় মাইক বসিয়ে ৭ মার্চের ভাষণ বাজানো শুরু হয়। এ সময় মাইকে ভাষণ বাজানোর অবস্থায় তাদের ওপর হামলার অভিযোগ তোলেন ইমি। তিনি বলেন, ‘আমাদের উপর হামলা করা হয়েছে এবং মাইকের ব্যাটারিটা ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিরোধীরা হামলা এই করেছে।’ তবে কারা এ হামলা করেছে সে বিষয়ে তারা নিশ্চিত নন বলেও জানান তিনি।রাজনৈতিক সংবাদ ঘটনার পর জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে ছাত্রলীগবিরোধী নানা স্লোগান দিতে থাকেন। এ সময় সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল

মোদ্দাসসির চৌধুরী বলেন, ‘আমরা প্রতিটি আন্দোলনকে ধারণ করি। আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে। যেই সন্ত্রাসীরা, যেই সন্ত্রাসীরা ৭ই মার্চের পেছনে অবস্থান নিয়ে, মুক্তিযুদ্ধের বিপক্ষে কিংবা মুক্তিযুদ্ধের আড়ালে অবস্থান নিয়ে লিগারদেরকে বাঁচানোর চেষ্টা করে, আমাদের অবস্থান তাদের বিরুদ্ধে।’ এর কিছুক্ষণ পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–এর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ শাহবাগ থানার সামনে উপস্থিত হন। এ সময় যেই রিকশা থেকে মাইক বাজানো হচ্ছিল তার সামনে অবস্থান নিয়ে তারা স্লোগান দিতে থাকেন। ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, ‘৭ই মার্চের ভাষণটা মূল বিষয় না, বিষয় হচ্ছে ৭ই মার্চকে ঢাল হিসেবে ব্যবহার করে, মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে ঢাল হিসেবে

ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার পায়তারা করা হচ্ছে।’ এক পর্যায়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলে উপস্থিত শিক্ষার্থীরা আবারও ছাত্রলীগবিরোধী স্লোগান দিতে শুরু করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতা এবি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে যে রিকশা থেকে মাইক বাজানো হয়েছিল সেটিসহ শেখ তাসনিম আফরোজ ইমিকে শাহবাগ থানার ভেতরে নিয়ে যাওয়া হয়। শাহবাগ থানার ভেতরে ইমির সঙ্গে থাকা একজনকে ছাত্রলীগের পোস্টেড নেতা দাবি করে মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার ব্যক্তি শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সহসম্পাদক আব্দুল্লাহ আল মামুন। থানার সামনে মাইক বাজানোর বিষয়ে ঢাকা মহানগর পুলিশের একজন কর্মকর্তা ডিসি মাসুদ বলেন, ‘শাহবাগ থানার সামনে এসে মাইক বাজানোটা উদ্দেশ্যে প্রণোদিত।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারী নেতৃত্ব হারাম বলে কী টিভি এডিটরস কাউন্সিলে জায়গা হয়নি নাজনীন মুন্নী? পদ্মা ব্যারাজের হঠকারী প্রকল্প: বিশেষজ্ঞদের উদ্বেগ উপেক্ষিত, তিন দিক থেকে বিপদের আশঙ্কা শরীয়তপুরে ছেলে ছাত্রলীগ করায় পিতাকে কুপিয়ে জখমের অভিযোগ মিরপুরে শাহ আলী মাজারে জঙ্গি হামলা: সিসিটিভি ফুটেজ দেখে জামায়াতের তিন নেতাকর্মী গ্রেপ্তার ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ, একাধিক শিক্ষার্থী আহত হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো ৬ শিশুর মৃত্যু নব্বইয়ে পারস্পরিক সম্মান, সংলাপ এবং সংকটে রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান ছিল : নঈম নিজাম বাংলাদেশে মার্কিন সামরিক প্রবেশাধিকারে চুক্তি: চীন-ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়ার আশঙ্কা আসন্ন বাজেটে বাড়ানো হচ্ছে নিত্যপণ্যের ওপর করের বোঝা: কী আছে স্বল্প আয়ের মানুষের ভাগ্যে? পাকিস্তানে দুই গোত্রে বিয়ে নিয়ে সহিংসতা থেকে গোলাগুলি, পুড়ল শতাধিক বাড়িঘর কন্যা একবার ফিরেছিলেন। বাংলাদেশের আবার তাঁকে দরকার কারিনা কায়সার থেকে হাজারো শিশুমৃত্যু: নির্বাচিত নীরবতা আর জুলাইপন্থীদের পক্ষাপাতিত্ব সুলতানুল আউলিয়া শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে সারাদেশে সুন্নিপন্থীদের বিক্ষোভ মিছিল এবার ‘আমার টাকায়’ উচ্চমূলে বিদ্যুৎ কিনতে হবে মধ্যবিত্ত ও নিম্নবিত্তকে যখন বাড়ির দেয়াল নিজেই একটা ভূগোলের বই হয়ে ওঠে! হরমুজের গভীরে নতুন শক্তিতে নজর ইরানের, নিয়ন্ত্রণে থাকবে পুরো দুনিয়া অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে যেতে যে ৫ শর্ত দিল যুক্তরাষ্ট্র ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন