বাংলাদেশে আবার ফিরে আসছে সাম্প্রদায়িক হামলার – টার্গেট আবার পুরোহিত ও হিন্দুদের পূজা আর্চনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মার্চ, ২০২৬

বাংলাদেশে আবার ফিরে আসছে সাম্প্রদায়িক হামলার – টার্গেট আবার পুরোহিত ও হিন্দুদের পূজা আর্চনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৬ |
পূজা চলছিল। ধুপ জ্বলছিল। পুরোহিত মন্ত্র পড়ছিলেন। তারপরই পড়লো বোমা! ঠাকুরপাড়ার সেই পুরোহিত এখন হাসপাতালে। যিনি সারাজীবন সৃষ্টিকর্তার সামনেই কেবল মাথা নুইয়েছেন, তিনি আজ রক্তাক্ত হয়ে বিছানায়। তার অপরাধ? ধর্মীয় আচার পালন করেছিলেন নিজের মাটিতে, নিজের দেশে। আর সন্ত্রাসীরা পালাতে পালাতে মসজিদের সামনেও বোমা মারল। মানে এরা শুধু হিন্দু মারতে আসেনি, পুরো সমাজটাকে জ্বালিয়ে দিতে এসেছিল। ধর্মীয় উন্মাদনার আড়ালে যে রাজনীতি, সেটা এখন আর ঢাকার দরকার নেই। এবার আসুন সেই প্রশ্নে যেটা কেউ সরাসরি করতে চায় না। ১৭ ফেব্রুয়ারি থেকে বিএনপি ক্ষমতায়। ফেব্রুয়ারির ১২ তারিখের সেই নির্বাচন নিয়ে আর কথা না হয় না-ই বাড়ালাম, কারণ যে ভোটে প্রধান দলগুলো নেই, জনগণ ভোটকেন্দ্রে যায়নি,

সেটাকে নির্বাচন বলে ডাকতে হলে বাংলা ভাষার প্রতি অবিচার হবে। কিন্তু যাই হোক, ক্ষমতা এখন বিএনপির হাতে। মন্ত্রীরা আছেন, সচিবালয় আছে, পুলিশ আছে, র‍্যাব আছে। তাহলে কুমিল্লার পুরোহিত রক্তাক্ত কেন? ২০০১ সালের কথা মনে আছে? বিএনপি-জামাত জোট ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের ওপর যা হয়েছিল তা বাংলাদেশের ইতিহাসের অন্ধকারতম অধ্যায়গুলোর একটা। সেই সময় হিন্দু নারীদের ধর্ষণ, বাড়িঘরে আগুন, মন্দির ভাঙচুর যেন উৎসবে পরিণত হয়েছিল কোনো কোনো জায়গায়। আর রাষ্ট্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। পাঁচ বছর পর ওরা গেছে, কিন্তু সংখ্যালঘুদের সেই ক্ষত যায়নি। এখন ২০২৬। আবার সেই দল। আবার সেই রাজনীতি। আবার মন্দিরে বোমা। বিএনপির নেতারা এখন কী করছেন? বিবৃতি দিয়েছেন? কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন? অপরাধীদের ২৪

ঘণ্টার মধ্যে ধরার নির্দেশ দিয়েছেন? না। কারণ এই দলের রাজনৈতিক মেরুদণ্ড যে মাটিতে গাঁথা, সেই মাটিতে সংখ্যালঘুর নিরাপত্তা কখনো ভোটের হিসাবে আসেনি। জিয়াউর রহমান যে দল সেনানিবাসে বসে বানিয়েছিলেন, সেই দল রাস্তায় মানুষের ভোট থেকে জন্ম নেয়নি। তাই মানুষের ব্যথাও তাদের কাছে রাজনৈতিক কৌশলের বাইরে কিছু না। কুমিল্লার সেই পুরোহিত হাসপাতালে শুয়ে হয়তো ভাবছেন, এই দেশে তার জায়গা আছে কিনা। তার পরিবার ভাবছে। তার পাড়ার মানুষ ভাবছে। আর আমরা? আমরা ফেসবুকে স্ক্রোল করছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার