জন্মাষ্টমী ও দুর্গাপূজার প্রস্তুতির আহ্বান পূজা পরিষদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫
     ৫:০৫ পূর্বাহ্ণ

জন্মাষ্টমী ও দুর্গাপূজার প্রস্তুতির আহ্বান পূজা পরিষদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ | ৫:০৫ 100 ভিউ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উদ্দীপনায় প্রতি বছরের মতো এবারও সারা দেশে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনের প্রয়োজনীয় প্রস্তুতির জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ। শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা পরিষদের বার্ষিক সাধারণ সভায় এই আহ্বান জানানো হয়। সন্ধ্যায় পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৬ আগস্ট শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীর মধ্য দিয়ে এ বছর শারদীয় দুর্গাপূজা শুরু হবে। ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হবে। পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক

সন্তোষ শর্মা। এ ছাড়া দেশের বিরাজিত পরিস্থিতি এবং আসন্ন জন্মাষ্টমী ও শারদীয় দুর্গাপূজার প্রস্তুতির নানা দিক নিয়ে বক্তব্য দেন আগত নেতারা। কেন্দ্রীয় নেতাদের মধ্যে অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, জয়ন্ত সেন দীপু, মিলন কান্তি দত্ত, দ্বীপেন চ্যাটার্জী, মনীন্দ্র কুমার নাথ, জয়ন্ত কুমার দেব, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার প্রমুখ বক্তব্য রাখেন। সভায় গত বছরের জুলাই বিপ্লবে শহীদদের আত্মার সদগতি কামনা এবং আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনা অব্যাহত রয়েছে উল্লেখ করে এসব হামলা-চাঁদাবাজির নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এই পরিস্থিতির অবসানে অন্তর্বর্তী সরকার এবং বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান

জানানো হয়। এ ছাড়া বিরাজিত পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী ধর্মীয় সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোয় এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে আশাবাদ ব্যক্ত করা হয় যে, বাংলাদেশ সেনাবাহিনীর এই ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে। এ সময় অন্তর্বর্তী সরকারের সংবিধানসহ বিভিন্ন সংস্কার কার্যক্রমে ধর্মীয় সংখ্যালঘুদের সম্পৃক্ত না করায় পূজা পরিষদের পক্ষ থেকে প্রচণ্ড ক্ষোভ ব্যক্ত করা হয়। পরিষদ মনে করে, ধর্মীয় সংখ্যালঘুদের মনোভাব জানতে না চাওয়া এবং সংস্কার কার্যক্রম থেকে তাদের দূরে রাখা প্রধান উপদেষ্টার ‘বাংলাদেশকে এক পরিবার হিসেবে গড়ে তোলার অঙ্গীকারের’ সম্পূর্ণ পরিপন্থি। সভায় সারা দেশে পূজা উদ্‌যাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘ভিত্তিহীন ও

উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহার এবং গ্রেপ্তারদের মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় আসন্ন ধর্মীয় উৎসবগুলোতে তার বিরূপ প্রতিক্রিয়া হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী! সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র! ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা? টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন পুলিশে শিগগিরই বিশাল নিয়োগ: ১০ হাজার কনস্টেবল, শূন্যপদে ১৮০ সার্জেন্ট ছাত্রলীগ কর্মীর বাড়িতে গিয়ে হুমকি: জনতার রোষে পড়া শিবির নেতাকে পুলিশের উদ্ধার জিম্বাবুয়েকে বিদায় করে সেমির স্বপ্ন জাগাল ভারত কুষ্টিয়ায় এখন আমিই ওপরওয়ালা : আমির হামজা অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী ২১শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন ও স্বাধীনতার নেতৃত্বদানকারী দলকে বাধা এবং রাজাকারের নামে স্লোগান ইতিহাসকে বদলে দেবার চক্রান্ত! একুশ মানে দৃঢ় সংকল্প। একুশ মানে অন্যায়ের কাছে মাথা নত না করা ৪৫ হাজার কোটির গর্ত খুঁড়ে গেছে ইউনুস, ভরাট করবে কে? চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ