জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে: খোকন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪
     ৫:১০ পূর্বাহ্ণ

জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে: খোকন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪ | ৫:১০ 132 ভিউ
বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, এই ভূখন্ডের (বাংলাদেশের) মালিক জনগণ। তাই জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনে ব্যবস্থা করতে হবে। নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাহলেই এদেশের জনগণ আজীবন শ্রদ্ধাভরে এই অন্তর্বর্তী সরকারকে মনে রাখবে। বুধবার (২৩ অক্টোবর) বিকালে নরসিংদী সদর উপজেলার নূরালাপুর স্কুল মাঠে নূরালাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খায়রুল কবির বলেন, অন্তর্বর্তী সরকার কোনো এজেন্ডা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নাই। লক্ষ জনতার রক্তের মধ্যে দিয়ে তারা ক্ষমতায় এসেছেন। তাই জনগণের স্বার্থে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের একটি রোডম্যাপ দেবেন। কবে

নাগাদ নির্বাচন হবে- তা জনগণ জানতে চায়। বিএনপির এই নেতা বলেন, জনগণ ভোট দেওয়ার জন্য অধির আগ্রহে বসে আছে। কারণ ১৬ বছর যাবৎ জনগণ ভোট দিতে পারে নাই। যদি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হয় অথবা কোনো অসৎ উদ্দেশ্যে নির্বাচনকে দীর্ঘায়িত করেতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না। ইতিহাস থেকে সেই শিক্ষা নিতে হবে। খোকন বলেন, শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকার জানতো, নির্দলীয় নির্বাচন দিলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। তাই খালেদা জিয়ার আকাশচুম্বি জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে জেলে ঢুকিয়েছিল। বিনা চিকিৎসায় তাকে মারতে চেয়েছিল। তারুণ্যের অহংকার তারেক জিয়াকে নির্বাসনে পাঠিয়েছিল। এ সময় তিনি ওবায়দুল কাদেরের বক্তব্যের

প্রসঙ্গ টেনে বলেন, কাওয়া কাদের বলেছিল খেলা হবে। সেই খেলা হয়েছে। সেই খেলায় হাসিনা পালাতে বাধ্য হয়েছে এবং জনগণের বিজয় হয়েছে। এখন জনগণের ভাগ্য উন্নয়নের জন্য যা যা করা দরকার বিএনপি তাই করবে। নূরালাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. ছাদেকুর রহমান গাজীর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, আমান উল্লাহ আমান, কানিজ ফাতেমা লাকি, নূরালাপুর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মো. ইসমাইল হোসেন। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত গভীর সংকটে বেসরকারি খাত: বিনিয়োগ পতন ৬১%, মব ও রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনৈতিক স্থবিরতা ব্যাংক খাত ধ্বংস-ঘোষণা না দিয়ে টাকা ছাপানো: পদ হারালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর গার্মেন্টস ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর: কে এই মোস্তাকুর রহমান? লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন: বর্জনের ঘোষণার পরও সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগ, সভাপতি-সম্পাদক বিএনপির আগ্রাবাদে রমজানের চাঁদাবাজিকে কেন্দ্র করে হকার ও বিএনপি-যুবদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলি ও আহত ৩ জামিন পেলেও মুক্তি পাবেন না আওয়ামী লীগের নেতারা: ‘শ্যোন-অ্যারেস্ট’ দেখাতে রাজশাহী রেঞ্জ পুলিশের কড়া নির্দেশ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা! সংবিধান লঙ্ঘনসহ চার অভিযোগ যুক্তরাষ্ট্র, দুবাই ও আজারবাইজান: সাবেক পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার ১২ হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর তথ্য! সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী বিএনপি নেতা সাখাওয়াত হলেন নারায়ণগঞ্জ সিটির প্রশাসক দুর্নীতির শত শত অভিযোগ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে usbangla24.news সম্পাদকের জন্মদিনের শুভেচ্ছা ইরান নতি স্বীকার নয়, যুদ্ধই বেছে নেবে! ইউরোপজুড়ে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছে রাশিয়া শুনেছি আমি আর নেই : আহসান এইচ মনসুর যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত ফের বাড়ল স্বর্ণের দাম “এ দেশে যতদিন একটা বাঙালি থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে” Bangladesh Economy Then vs Now – Stability Under Awami League vs Fiscal Strain Today