“জঙ্গিবাদ মানবতার শত্রু”— দিল্লি হামলা নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের বিবৃতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৫

“জঙ্গিবাদ মানবতার শত্রু”— দিল্লি হামলা নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের বিবৃতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৫ |
ভারতের রাজধানী নয়াদিল্লিতে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটি হামলায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। গত ১০ই নভেম্বর দিল্লির ঐতিহাসিক লালকেল্লা সংলগ্ন এলাকায় ঘটে এই নৃশংস হামলা। এতে এখন পর্যন্ত ১৩ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। ছাত্রলীগ এক বিবৃতিতে বলেছে, এই হামলা দক্ষিণ এশিয়ায় সীমান্তপারের জঙ্গিবাদের ধারাবাহিকতা, যা পাকিস্তানের প্রতিষ্ঠিত জঙ্গি নেটওয়ার্কের আশ্রয়-প্রশ্রয়ে পরিচালিত বলে ধারণা করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর কিছু অংশ প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল করতে জঙ্গিগোষ্ঠীকে প্রশিক্ষণ, অর্থায়ন ও সহায়তা দিয়ে আসছে। এর ফলে গোটা উপমহাদেশের শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। ছাত্রলীগের বিবৃতিতে বলা

হয়, “রাষ্ট্রের আশ্রয়ে বেড়ে ওঠা এসব চরমপন্থী নেটওয়ার্ক ও তাদের মতাদর্শিক সহযোগীদের সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে। এই ধরনের সমন্বিত হামলার উদ্দেশ্য হলো সমাজে বিভাজন সৃষ্টি, আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করা এবং গণতান্ত্রিক সমাজকে চ্যালেঞ্জের মুখে ফেলা—যা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের পরিপন্থী।” বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসবাদ, উগ্রবাদ ও জঙ্গিবাদ কোনো দেশ বা মতাদর্শেই গ্রহণযোগ্য নয়। যারা এসব শক্তিকে সমর্থন বা প্রশ্রয় দেয়, তারা মানবতা ও ন্যায়ের বিরুদ্ধে কাজ করছে। ভারতের প্রতি সংহতি জানিয়ে ছাত্রলীগ জানিয়েছে, জঙ্গিবাদের বিরুদ্ধে চলমান লড়াইয়ে তারা নীতিগতভাবে ভারতের পাশে রয়েছে। বিবৃতিতে বলা হয়, “শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক স্থিতিশীলতা রক্ষার প্রচেষ্টা সশস্ত্র উগ্রবাদের বিরুদ্ধে প্রতিরোধের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত।” ছাত্রলীগ আঞ্চলিক সহযোগিতা

বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছে, যাতে মানবাধিকার সুরক্ষা, গণতন্ত্রের রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা যায়। বিবৃতির শেষে বাংলাদেশ ও ভারতের জনগণের বন্ধুত্বের সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংগঠনটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ বহিষ্কারের পিটিশন ভাঙতে চলেছিল ওয়ার্ল্ড রেকর্ড, অতঃপর… বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’, আরও ৩ সিনেমা মুক্তি মালয়েশিয়ার ডিটেনশন সেন্টারে ১১৩৩ বাংলাদেশিসহ ২২ হাজারের বেশি অভিবাসী সন্তান জন্মদানের ক্ষমতা কী কী কারণে কমে যায়? যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা