নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৬

নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৬ |
গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান সাইবার আক্রমণের শিকার হয়েছেন। তার হোয়াটসঅ্যাপ ও রেগুলার ফোন নম্বরে একযোগে এই সাইবার হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি নিজেই। এ ঘটনার পেছনে সরাসরি জামায়াত-শিবিরের নেতাকর্মীদের দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ ও কড়া সমালোচনা করেছেন এই তরুণ রাজনৈতিক নেতা। আজ ২২শে জুলাই, মঙ্গলবার রাত সাড়ে ৭টা এবং একই দিন সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পৃথক দুটি পোস্টে সাইবার হামলার অভিজ্ঞতা এবং জামায়াত-এনসিপির রাজনৈতিক নীতি-নৈতিকতা নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করেন রাশেদ খান। ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, “আমার WhatsApp ও রেগুলার নাম্বারে একযোগে সাইবার

অ্যাটাক শুরু করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। দল থেকে একজন এমপিকে হারিয়ে তারা বেপরোয়া আচরণ করতে শুরু করেছে। আমি মহান আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করি। একটা দলের অধিকাংশ নেতাকর্মীরা এমন নৈতিকতা বিবর্জিত হয় কিভাবে?” অভিযোগ উঠেছে, সম্প্রতি জামায়াতের মধ্যকার কিছু বিতর্কিত রাজনৈতিক কর্মকাণ্ড ও তাদের এক সংসদ সদস্যের (এমপি) পদ হারানো বা বিতর্কিত ভূমিকা নিয়ে কথা বলার পর থেকেই রাশেদ খানের ওপর এই অনলাইন আগ্রাসন শুরু হয়। এর আগে একই দিন সকালে দেওয়া আরেকটি দীর্ঘ পোস্টে রাশেদ খান বর্তমান রাজনৈতিক বন্দোবস্ত, জামায়াত এবং নতুন গঠিত দল এনসিপির তীব্র সমালোচনা করেন। তিনি লেখেন, রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা

একযোগে তাকে ঘায়েল করতে উঠেপড়ে লেগেছিল। তারা ভেবেছিল বিষোদগার করে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া যাবে, কিন্তু পরিস্থিতি এখন উল্টে গেছে। জামায়াত ও তরুণদের দল এনসিপির আঁতাত নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খান লেখেন, এনসিপির মতো তরুণ দলের নেতারা জামায়াতের বিতর্কিত এমপির পক্ষে শক্ত অবস্থান নিয়েছে, যা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। বিতর্কিত এমপিকে দল থেকে না সরালে জামায়াতের জনসম্মুখে মুখ দেখানো কঠিন হবে। তবে এমপি পদ হারানোর ভয়ে জামায়াত “লোকদেখানো শোকজ নোটিশ” দিয়ে ‘আইওয়াশ’ করার চেষ্টা করতে পারে। তড়িঘড়ি করে বড় হতে গিয়ে জামায়াত এখন চরমভাবে আদর্শচ্যুত। ফলে একের পর এক এক্সক্লুসিভ বিতর্ক তৈরি হচ্ছে এবং দলটির সামনে এখন কেবলই “লস আর লোকসান”। বক্তব্যের

শেষ দিকে কঠোর হুঁশিয়ারি দিয়ে রাশেদ খান লেখেন, “ওরা ১১ জন মিলে বিএনপিকে ওয়াশ আউট করতে এসে এখন তো সব দেউলিয়া হয়ে মাঠ ছাড়ছে!”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন কিয়োডো নিউজকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: “দেশে ফিরলে কী হতে পারে, সেই ঝুঁকিটা আমি জানি” একই ঘটনায় দুই রকমের বিচার: ৪৫ বছর পর ফের আলোচনায় জিয়া হত্যামামলা, কেন বন্ধ ছিল পুলিশি তদন্ত, কী ছিল নথিতে? বর্ষায় পেটের স্বাস্থ্য ভালো রাখতে উপকারী ৬ পানীয় জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুলের এমপি পদ থাকবে কি এমপি গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা যন্তর-মন্তরের আন্দোলন মোদির জন্য এবার কেন আলাদা এবার রাহুলের পক্ষে সরব বিজয়ের টিভিকে বিক্ষোভের মুখে দিল্লির ১৬ মেট্রো স্টেশন সাময়িক বন্ধ ভারতে আন্দোলন ছড়িয়েছে কয়েক রাজ্যে, চাপ বাড়াচ্ছে ককরোচ