ছেলে সন্তান না থাকায় স্বামীর চাপে নবজাতক চুরি, তরুণী গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫

ছেলে সন্তান না থাকায় স্বামীর চাপে নবজাতক চুরি, তরুণী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫ |
নরসিংদী শহরের বাসাইল এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফাতেমা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে রোববার (১০ আগস্ট) রাত দুইটার দিকে জেলার রায়পুরা উপজেলার রাজাবাড়ী গ্রাম থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। এর আগে দুপুরে শহরের বাসাইল এলাকার ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতকটি চুরি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমদাদুল হক। নবজাতকের স্বজনরা জানান, নরসিংদী শহরের বাসাইল এলাকার ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে তাদের নবজাতকটি চুরি হয়। ওই নবজাতক জেলার শিবপুর উপজেলার বাড়ৈআলগী এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক শরীফ মিয়া ও মিথিলা দম্পতির সন্তান। দুপুরে নবজাতকের

নানি বাথরুমে যাওয়ার সুযোগে এক অপরিচিত নারী নবজাতকটি নিয়ে পালিয়ে যান। পরে বিষয়টি পুলিশকে জানালে অভিযান চালিয়ে নবজাতকটিকে উদ্ধার করে পুলিশ। নবজাতকের বাবা শরীফ হোসেন জানান, শনিবার (০৯ আগস্ট) তার স্ত্রী মিথিলা ছেলে সন্তান প্রসব করেন। রোববার দুপুরে এক নারী তার বাচ্চাটি চুরি করে পালিয়ে যান। এরপর পুলিশ উদ্ধার করে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শিশু চুরি করা ওই নারী নিজেকে রোগীর আত্মীয় পরিচয় দিয়েছিলেন। তিনি বেশ কিছু সময় সেখানে ছিলেন এবং শিশুটি তার কোলে ছিল। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমদাদুল হক বলেন, বাচ্চাটি চুরি হওয়ার সংবাদ ও অভিযোগটি আমলে নিয়ে পুলিশ অভিযান শুরু করে। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও

তথ্যপ্রযুক্তির সহায়তায় তারা নবজাতকটি রাতেই উদ্ধার করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, নবজাতকটি যে নারী চুরি করেছে, তার নাম ফাতেমা বেগম, স্বামী সিরাজুল ইসলাম। নারীর স্বামীর বাড়ি শিবপুর উপজেলার কুমারটেক ও বাবার বাড়ি রায়পুরা থানার রাজবাড়ি (মৌলভী বাড়ি)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই নারীর পরিবারে ছেলে সন্তান না থাকায় স্বামীর চাপে নবজাতকটি চুরি করেন তিনি। নবজাতক চুরি করার দায়ে নারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা