চেক প্রজাতন্ত্রের রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণ, নিহত ৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫

চেক প্রজাতন্ত্রের রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণ, নিহত ৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫ |
চেক প্রজাতন্ত্রের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর মথের একটি রেস্তোরাঁয় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছেন। চেকের জরুরি পরিষেবা রোববার সামাজিক মাধ্যম এক্স—এ এক পোস্টে জানায়, শনিবার সন্ধ্যার এই অগ্নিকাণ্ডে আটজন আহত হয়েছেন। বিস্ফোরণের পর পুরো ভবনটিতে আগুন ধরে যায়। রেস্তোরাঁটি ও আশপাশের ভবন থেকে ৩০ জনকে সরিয়ে নেওয়া হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ভিত রাকুসান চেক রেডিওকে বলেছেন, রেস্তোরাঁটির সামনের বাগানে সম্ভবত একটি প্রোপেন-বিউটেন হিটার উল্টে গিয়েছিল আর তাতেই আগুনের সূত্রপাত্র হয়। দেশটির দমকল বাহিনী বলেছে, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী একটি হিটার উল্টে যাওয়ার পর আগুন ধরে যায়। দমকল বাহিনী জানিয়েছে, বিস্ফোরণের সময় একজন অতিথি ওয়াশরুমে আটকে পড়েন, তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার

করেছে তারা। চেক রেডিও জানিয়েছে, বিস্ফোরণের সময় রেস্তোরাঁটিতে প্রায় ২০ জন অতিথি ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান