চূড়ান্ত হলো আর্জেন্টিনার আরও দুই ম্যাচ, জেনে নিন প্রতিপক্ষ কারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫

চূড়ান্ত হলো আর্জেন্টিনার আরও দুই ম্যাচ, জেনে নিন প্রতিপক্ষ কারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ |
আগামী বছর রয়েছে ফুটবল বিশ্বকাপ। লম্বা সময় বাকি থাকলেও ইতোমধ্যে দলগুলো বৈশ্বিক আসরকে পরিকল্পনা করেই এগোচ্ছে। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে দারুণ ছন্দে। আগামী বিশ্বকাপেরও অন্যতম ফেভারিট তারা। বিশ্বকাপের সেরা প্রস্তুতি নিতে আসর শুরুর ঠিক আগমুহূর্তে আরও দুই প্রস্তুতি ম্যাচ চূড়ান্ত করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অক্টোবরে প্রীতি ম্যাচ খেলার পাশাপাশি বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে মেক্সিকো এবং হন্ডুরাসের বিপক্ষে দুটি নতুন প্রস্তুতি ম্যাচ চূড়ান্ত করেছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মায়ামি ও লাস ভেগাসে জুনের প্রথম সপ্তাহের মধ্যেই ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্জেন্টিনা ফুটবলের সভাপতি ক্লাদিও তাপিয়া বলেন, ‘জুন মাসে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মেক্সিকো এবং হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচ চূড়ান্ত হয়েছে। ভেন্যু এখনও নির্ধারণ করা হয়নি।

আমাদের সেই ম্যাচ খেলার সুযোগ রয়েছে এবং আরও একটি শিরোপা জেতার দায়িত্ব আমাদের ওপর আছে।’ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দারুণ সময় পার করেছে আর্জেন্টিনা। ১৮ ম্যাচের ১২টিতে জিতে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করে তারা। ৩১ গোল করার বিপরীতে মাত্র ১০ গোল হজম করে স্কালোনির দল। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার যেখানে শীর্ষে অবস্থান সেখানে তালিকার পাঁচে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ১৮ ম্যাচের ৮টিতে কেবল জয়ের দেখা পেয়েছে তারা। ইকুয়েডর, কলম্বিয়া এবং উরুগুয়ে যথাক্রমে রয়েছে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থস্থানে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না