চাহাল-ধনশ্রীর বিচ্ছেদের গুঞ্জন: সম্পর্কের ইতি টানতে চলেছেন তারা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫

চাহাল-ধনশ্রীর বিচ্ছেদের গুঞ্জন: সম্পর্কের ইতি টানতে চলেছেন তারা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫ |
অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হেরে গেছে ভারতীয় ক্রিকেট দল। এতে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি হাতছাড়া হল কোহলিদের। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের ব্যক্তিগত জীবন নিয়ে শোরগোল উঠেছে নেটদুনিয়ায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একে অপরের সঙ্গে তোলা সব ছবি মুছে ফেলেছেন চাহাল ও তার স্ত্রী ধনশ্রী বর্মা। এমনকি তারা পরস্পরকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন। ধনশ্রী নিজের নাম থেকে ‘চাহাল’ পদবী সরিয়ে ফেলেছেন। এসব কারণে তাদের সম্পর্কের ভাঙনের গুঞ্জন আরও জোরালো হয়েছে। এর মধ্যেই চাহালের একটি পোস্ট জল্পনা আরও উসকে দিয়েছে। ইনস্টাগ্রাম স্টোরিতে চাহাল যা লিখেছেন, তার অর্থ ‘কঠোর পরিশ্রম মানুষের চরিত্রকে আলোকিত করে। আপনি নিজের যাত্রা জানেন,

নিজের কষ্ট জানেন। যেখানে পৌঁছেছেন, সেখানে পৌঁছনোর জন্য কী কী করতে হয়েছে জানেন। গোটা বিশ্বও জানে। সোজাভাবে দাঁড়ানো উচিত। আপনি আপনার বাবা-মাকে গর্বিত করার জন্য প্রচুর ঘাম ঝরিয়ে পরিশ্রম করেছেন। একজন গর্বিত ছেলের মতো শিরদাঁড়া সোজা করে দাঁড়ান।’ বাবা, মায়ের পাশে থাকা কথা লিখেছেন চাহাল। কিন্তু স্ত্রী ধনশ্রীর পাশে থাকার কথা বলেননি ভারতীয় দলের লেগ স্পিনার। ফলে তার বিবাহবিচ্ছেদের জল্পনা আরও তীব্র হয়েছে। চাহাল সব ছবি মুছে দিলেও ধনশ্রী এখনও ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নিজের বেশ কিছু ছবি রেখে দিয়েছেন। সেগুলো তার অ্যাকাউন্টে দেখাও যাচ্ছে। ফলে দু’জনের সম্পর্ক এখন ঠিক কোন জায়গায়, তা নিয়ে আলোচনা চলছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দু’জনের মধ্যে

বিচ্ছেদের প্রক্রিয়া চলছে এবং আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা মাত্র। যদিও তাদের বিচ্ছেদের সঠিক কারণ এখনো প্রকাশ্যে আসেনি। এর আগে, ২০২৩ সালেও চাহাল ও ধনশ্রীর বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও গত কয়েক মাস ধরে তাদের আলাদা থাকার খবর শোনা যাচ্ছিল। ২০২০ সালের ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন চাহাল ও ধনশ্রী। সেই সময় একটি নাচের রিয়ালিটি শোতে তাদের প্রথম পরিচয় হয়েছিল। তবে ২০২৪ সালে এক কোরিওগ্রাফারের সঙ্গে ধনশ্রীর ঘনিষ্ঠ ছবি ভাইরাল হলে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। এছাড়া, ভারতীয় দলের এক তারকা ব্যাটারের সঙ্গে ধনশ্রীর সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একসঙ্গে রিল শেয়ার করায় সেই

গুঞ্জন আরও তীব্র হয়। তবে পরে তারা নিজেদের ‘ভালো বন্ধু’ বলে মন্তব্য করেন। বর্তমানে চাহাল ও ধনশ্রীর বিচ্ছেদের গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তুঙ্গে। দু’জনই তাদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না