গাজা ও পশ্চিম তীরে ১২ দিনে ১৩ ইসরাইলি নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫

গাজা ও পশ্চিম তীরে ১২ দিনে ১৩ ইসরাইলি নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ |
নতুন বছরের শুরু থেকে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে ১৩ জন ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারী নিহত হয়েছেন। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দখল দেশটির মিডিয়া। টাইমস অব ইসরাইল জানিয়েছে, গত ৬ জানুয়ারি পশ্চিম তীরে সংঘর্ষে ৩ জন ইসরাইলি নিহত হন। বাকি ১১ জন বিভিন্ন অভিযানে গাজার উত্তর-পূর্বের বেইত হানুনে নিহত হন। ওইদিন বেইত হানুনে সংঘর্ষে ২ জন ইসরাইলি নিহত হন। ৭ জানুয়ারি গাজার ওই এলাকায় আরও এক ইসরাইলি সৈন্য নিহত হন এবং ৮ জানুয়ারি নিহত হন তিনজন। সর্বশেষ ১১ জানুয়ারি বেইত হানুনে সংঘর্ষে ৪ জন ইসরাইলি সেনা নিহত হন এবং আরও ৬ জন আহত হন। ইসরাইলি প্রতিরক্ষা

বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এ নিয়ে হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত ইসরাইলি সেনাদের সংখ্যা এখন ৪০২-এ পৌঁছেছে। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি হামলার নতুন কেন্দ্রবিন্দু এখন উত্তর প্রান্ত। যেখানে হামাসের বিরুদ্ধে আইডিএফ সম্প্রতি তাদের অভিযান আরও তীব্র করেছে। জাবালিয়া ও বেইত লাহিয়া এলাকার পর ইসরাইলি সেনারা বর্তমানে বেইত হানুন এলাকায় অভিযান চালাচ্ছে। হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অব্যাহত ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৪৭ হাজারেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ১ লাখ ১০ হাজার আহত হয়েছে। তবে মেডিকেল জার্নাল ল্যানসেটের গবেষণা বলছে, গাজায় নিহতের সংখ্যা কমিয়ে দেখানো হয়েছে। প্রকৃত সংখ্যা বর্তমান সংখ্যার চেয়ে অন্তত ৪০ শতাংশ বেশি। ইসরাইল বলেছে, তারা

নভেম্বর পর্যন্ত প্রায় ১৮,০০০ হামাস যোদ্ধা এবং ৭ অক্টোবর ইসরাইলের ভেতরে আরও ১,০০০ যোদ্ধাকে হত্যা করেছে। সূত্র: ইরনা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান